দেশের উত্তরাঞ্চলে নদ-নদীগুলোর পানি কমতে শুরু করেছে। কুড়িগ্রামেও ব্রহ্মপুত্র, ধরলাসহ কয়েকটি নদীর পানি কমে যাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কিছু এলাকা থেকে পানি নেমে গেলেও এখনও বন্যার পানি নেমে যায়নি নিম্নাঞ্চলের ঘরবাড়ি থেকে।
তাছাড়া বন্যার কারণে যাদের বাড়িঘর ভেসে গেছে তারাও ফিরতে পারছেন না ক্ষতিগ্রস্ত বাড়িঘরে। ফলে এখনো দুর্ভোগ কমেনি বিপদগ্রস্ত মানুষদের।
এই অবস্থার সাহায্যের হাত এগিয়ে দিতে পাশে দাঁড়িয়েছেন অনেকেই।
মিশন কুড়িগ্রাম: বন্যাদুর্গতদের পাশে তারুণ্য
আরো সাহায্য নিয়ে বানভাসি মানুষদের পাশে দাঁড়াচ্ছে মিশন কুড়িগ্রাম: বন্যাদুর্গতদের পাশে তারুণ্য নামের একটি ফেসবুক গ্রুপ। বুধবার কুড়িগ্রামে ত্রাণসামগ্রী দিয়ে আসার পর শনিবার আবারো সহায়তা নিয়ে যাচ্ছে এই তরুণরা। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারও আছেন এই দলে।
প্রচুর মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে বাজেট ঘাটতি মেটাতে সবার সহায়তা চান তারা।
বিকাশ কিংবা ব্যাংক একাউন্টে সহায়তা পাঠাতে পারবেন আগ্রহীরা। বিকাশ নম্বরঃ +৮৮০১৯৩২২১৫৪৮২, +৮৮০১৯২৯১০১১৮১, +৮৮০১৭৫৪৭০৬৮৮৩, +৮৮০১৭২৮৪২৩৫৪৭ +৮৮০১৯১১০৭৩৯৮৬
ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংঃ +৮৮০১৭৫৪৭০৬৮৮৩৮
ব্যাংক একাউন্টঃ
Mahfuza Haque
Brac Bank
A/C No: 1505100323855001
Paypal: [email protected]
Payza: [email protected]
ভালোবাসি জামালপুর:
ভালোবাসি জামালপুর নামে আরেকটি ফেসবুক দলও সহায়তা নিয়ে যাচ্ছে বন্যাদুর্গত মানুষদের পাশে। খাবারের অভাবে অনেক মানুষ কষ্টে দিন কাটাচ্ছেন। তাই শুকনো খাবার নিয়েও যাওয়া হচ্ছে বন্যা বিধ্বস্ত জামালপুর এলাকায়।
শুক্রবার তারা ত্রাণ নিয়ে যাচ্ছেন মুনিয়ার চরে।
চাইলে আপনিও তাদের পাশে দাঁড়াতে পারেন। ত্রাণ হিসেবে দিতে পারেন,
১. মুড়ি- ১কেজি
২. চিড়া- ১ কেজি
৩. গুড়- ১কেজি
৪. স্যালাইন- ১০ প্যাকেট
৫. প্যারাসিটামল- ১ পাতা
৬. পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট
এই পণ্যগুলো একেবারে প্রথমিক
ধাপের যা ২০০-২৫০ টাকার মধ্যেই
সংগ্রহ করা যাবে। তাছাড়া চাইলে টাকাও পাঠানো যাবে:
সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ
01742566766 (ফজলে রাব্বী সৌরভ)
ডাচ বাংলা মোবাইল ব্যাংক
019157991293
ব্র্যাক ব্যাংক লিমিটেড
মো: নাজমুল হাসান
একাউন্ট নাম্বার: 1510201829544001
উত্তরা শাখা।







