চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্বত্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে স্থায়ী উন্নয়ন সম্ভব: জেনারেল ইফতেকুর রহমান

মনসুর আহম্মেদমনসুর আহম্মেদ
৮:১৬ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২০
জনপদ, রাঙ্গামাটি
A A

পার্বত্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি অঞ্চল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান পিএসসি।

বুধবার ২ ডিসেম্বর রাঙ্গামাটিতে পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলে ২১ বছরের ভ্রাতৃঘাতি সংঘাত হয়েছে রক্তপাত হয়েছে এই সংঘাত ও রক্তপাত বন্ধ করতে জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে শান্তি চুক্তি করেছিলো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদার মন নিয়ে সকল সুযোগ সুবিধা দিয়ে পার্বত্য শান্তি চুক্তি করেছে যাতে আমরা সকলেই শান্তির দ্বার প্রান্তে উপনীত হতে পারি।

অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি ডিজিএফআই কমান্ডার কর্ণেল জিএস ইমরান ইবনে রউফ, রাঙ্গামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল এ এস ফয়সাল, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের মধ্য টিলা থেকে রাঙ্গামাটি শহীদ মিনার ঘাট পর্যন্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরুষ, মহিলা নৌকা ও সাপ্তান এবং কায়াকের ৪ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্লোবাল ট্রেন্ডিংয়ে শাকিবের ‘রকস্টার’!

মে ৮, ২০২৬

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

মে ৮, ২০২৬

মন ছাড়া কি মনের মানুষ রয়?

মে ৮, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সহযোগিতায় গুরুত্ব

মে ৮, ২০২৬

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হলেন আরিফুল হক

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT