পার্বত্য চট্টগ্রামের ১৩০ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়ার নির্দেশ

ঢাকার হাইকোর্ট ভবনের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও গাড়ির সারি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
পার্বত্য চট্টগ্রামের তিন জেলার ১৩০টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আগামি ছয় সপ্তাহের মধ্যে ইটভাটাগুলো ভেঙ্গে আদালতের প্রতিবেদন দিতে বলেছেন আদালত। এছাড়া লাইসেন্স ছাড়া পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ইটভাটা নিয়ন্ত্রণের আইনের ১৪ ও ১৯ ধারা অনুসরণ করে ৩ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
পার্বত্য তিন জেলায় অবৈধ ইটভাটা অপসারণের জন্য জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।






