চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্থ গোপালের জামিন বাতিলের আপিল গ্রহণ, বিচারকের ব্যাখ্যা তলব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ণ ২৮, জুন ২০২১
- সেমি লিড, আদালত
A A

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাময়িক বরখাস্ত হওয়া কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজনস) পার্থ গোপাল বণিকের জামিন বাতিল চেয়ে দুদকের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

সেই সঙ্গে এই মামলা নিষ্পত্তি সংক্রান্ত হাইকোর্টের আলাদা দুটি আদেশ বিচারিক আদালত পেয়েছে কিনা, পেয়ে থাকলে কবে পেয়েছে এবং সেক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশ অনুসরণ করা হয়েছে কিনা তার ব্যাখ্যা ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ইকবাল হোসেনকে সাত দিনের মধ্যে দিতে বলা হয়েছে। আর পার্থ গোপাল বণিককে জামিন দেওয়ার পর বেসরকারি টেলিভিশন “চ্যানেল টোয়েন্টিফোর” যে প্রতিবেদন প্রচার করেছে, সে প্রতিবেদনের অনুলিপি (স্ক্রিপ্ট) সিডিসহ দাখিল করতে বলা হয়েছে।

পার্থ গোপাল বণিকের জামিন বাতিল চেয়ে দুদকের আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। পার্থ গোপাল বণিকের পক্ষে ছিলেন আইনজীবী বি এম ইলিয়াস কচি ও শাহরিয়া কবির বিপ্লব।

গত ১৭ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের ভাভার্চুয়াল আদালত ১৫ জুলাই পর্যন্ত পার্থ গোপাল বণিকের জামিন মঞ্জুর করেন। এরপর সে কারামুক্ত হন। ২০১৯ সালের ২৮ জুলাই রাজধানীর ভূতের গলি এলাকায় পার্থ গোপাল বণিককে বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে দুদক। দুদক সেদিন এই কারা কর্মকর্তার বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ করে দুদকের একটি দল। পরে তার বিরুদ্ধে মামলা হয় এবং তাকে কারা উপ-মহাপরিদর্শক পদ থেকে বরখাস্ত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পার্থ গোপাল বণিকহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

ক্যাম্প শুরু হলেও যোগ দেননি রোনালদো, অপেক্ষায় আল-নাসের

জুলাই ৩১, ২০২৬

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT