চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্টি মুডে ববি, আসছে বিজলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ন ২৪, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
বিজলীতে ববি

সপ্তাহ খানেক পরেই থার্টি ফার্স্ট নাইট! আনন্দ ফুর্তিতে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছেন অনেকেই। অথচ তার আগেই পার্টি মুডে নেচে গেয়ে মাত করলেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি! শুধু তিনি একা নন, সিক্সপেক ওয়ালা রনবীরনসহ তারসঙ্গে নেচেছেন অসংখ্য নাচিয়ে।

রবিবার রাতে পরিবেশকের দায়িত্ব পাওয়া জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশের প্রথম সুপারহিরো সিনেমা ‘বিজলী’র আলোচিত পার্টি সং ‘পার্টি পার্টি পার্টি’। যেখানে পুরো বলিউডি ঘরানায় নেচেছেন ববিসহ অসংখ্য নাচিয়ে। যে কেউ গানটি প্রথমবার দেখলে হয়তো বিভ্রান্ত হবেন বলিউডের কোনো গান মনে করে।

যৌথ প্রযোজনার কোনো কোনো সিনেমায় দেখা গেলেও বাংলাদেশি কোনো সিনেমায় এক গানে এরকম বিশাল অ্যারেঞ্জমেন্ট দেখা যায়নি এর আগে। কিন্তু বলিউডি স্টাইলে এমন দুঃসাহসিক কাজটি করে দেখালেন ‘অগ্নি’ খ্যাত নির্মাতা ইফতেকার চৌধুরী। কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ। কণ্ঠ দিয়েছেন আকাশ ও নন্দিনী।

‘বিজলি’র নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি। ছবিটি প্রযোজনা করছেন নায়িকা নিজেই। ববি-রনবীর ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, দিলারা জামান প্রমুখ।

গানটি ইউটিউবে রিলিজ পাওয়া মাত্রই অনেকেই বলাবলি শুরু করে দিয়েছেন, ‘বিজলী’র পার্টি সংয়েই এবার মাতবে থার্টি ফার্স্ট নাইট!
গানটি দেখতে:

Jui  Banner Campaign
ট্যাগ: জাজববিবিজলীরনবীর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকায় রেলস্টেশনে যাত্রীর ঢল, ট্রেনের ছাদে চড়েও বাড়ি ফিরছেন অনেকে

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: হিলি বন্দর, প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া।

ভোট উপলক্ষে দুইদিন হিলি স্থলবন্দর ও একদিন ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালটসহ নির্বাচন সামগ্রী

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT