চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্টিতে গিয়ে করোনায় আক্রান্ত বেলজিয়ামের প্রিন্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ৩১, মে ২০২০
আন্তর্জাতিক
A A

স্পেনে করোনাভাইরাস ঠেকাতে লকডাউন চলাকালীন সময়ে এক পার্টিতে যোগ দিয়ে করোনা ডিজিজ বা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বেলজিয়ামের প্রিন্স জোয়াচিম। তিনি বেলজিয়ামের রাজা ফিলিপের ভাতিজা।

২৮ বছরের প্রিন্স জোয়াচিম গত ২৬ মে ইন্টার্নশিপের জন্য বেলজিয়াম থেকে স্পেন গিয়েছিলেন। তার দুই দিন পরে তিনি সাউথ স্পেনের কর্ডোবা শহরে একটি পার্টিতে যোগ দেন। এরপরই তার শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। ওই পার্টিতে অংশ নিয়েছিলেন ২৭ জন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের কর্ডোবার লকডাউন নিয়মের অনুযায়ী, ১৫ জনের বেশি লোকের সমাগম হওয়া বা পার্টি করার অনুমতি নেই। তবে তারপরও এমন পার্টির আয়োজন করা হয়েছে বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্প্যানিশ পুলিশ। লকডাউন বিধি-নিষেধ লঙ্ঘণের প্রমাণ পেলে তাদের ১০ হাজার ইউরো জরিমানা করা হতে পারে।

তবে এই পার্টিতে যারাই অংশগ্রহণ করেছেন প্রত্যেকে কোয়ারেন্টাইনে রয়েছেন। এদের মধ্যে করোনার হালকা উপসর্গ পাওয়া গেছে প্রিন্স জোয়াচিমের।

অন্যদিকে কর্ডোবায় স্পেন সরকারের প্রতিনিধি রাফায়েলা ভ্যালেনজুয়েলা এই পার্টি করার জন্য নিন্দা জানিয়েছেন এবং উপস্থিত সবাইকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, আমি অবাক এবং ক্ষোভ প্রকাশ করছি। করোনা মহামারির মধ্যে জাতি যখন শোকের মধ্যে রয়েছে, তখন এই ধরনের ঘটনা ঘটলো।

Reneta

লকডাউনের মধ্যে পার্টির আয়োজনের নিউজটি প্রথমে প্রকাশ করে স্প্যানিশ একটি পত্রিকা। তবে সেখানে প্রিন্স জোয়াচিমের নামটি দেয়া হয়নি। বেলজিয়াম রাজপ্রসাদ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে, প্রিন্স জোয়াচিম করোনায় আক্রান্ত।

করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর দিক দিয়ে বিশ্বে স্পেনের অবস্থান ষষ্ঠ। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা গেছে, শনিবার পর্যন্ত  স্পেনে ২ লাখ ৩৯ হাজার ২২৮ জন করোনায় সংক্রমিত এবং ২৭ হাজার ১২৫ জন মারা গেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসকরোনায় আক্রান্তপার্টিস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT