চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারস্পরিক সম্পর্ক বাড়াতে শিল্পী ও সাংবাদিকদের বৈঠক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৮
বিনোদন
A A
channel i online অভিনয় শিল্পী সংঘ ১

নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বাড়াতে প্রথমবারের মতো গোলটেবিল বৈঠক করেছেন অভিনয় শিল্পী ও বিনোদন সাংবাদিকরা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শিল্পীকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘অভিনয় শিল্পী ও বিনোদন সংবাদকর্মী সংযোগ’ শিরোনামের ওই গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন দেশের টেলিভিশন, প্রিন্ট এবং অনলাইন সংবাদ মাধ্যমের কর্মীরা।

ছিলেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি ও অভিনেতা শহিদুল আলম সাচ্চু এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

channel i online অভিনয় শিল্পী সংঘ 2

গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির বিভিন্ন পদে থাকা আবুল কালাম আজাদ, উর্মিলা শ্রাবন্তী কর, লুৎফর রহমান জর্জ, শামস সুমন, বন্যা মির্জা, রওনক আহমেদ, আহসানুল হক মিনু, জাকিয়া বারী মম, সুজাত শিমুল।

প্রবীণ শিল্পীদের মধ্যে ছিলেন ড. এনামুল হক, মামুনুর রশীদ, কে এস ফিরোজ, আফরোজা বানু প্রমুখ।

বিনোদন সাংবাদিকরা বাহক হিসেবে সাধারণ মানুষদের কাছে অভিনয় শিল্পীদের নানা ধরনের সংবাদ পৌঁছে দেন। তাই নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নতির পাশাপাশি সমন্বয় বাড়ানোও জরুরি বলে মনে করেন দুইপক্ষই। এ কারণেই এমন উদ্যোগ।

বৈঠকে শহীদুল আলম সাচ্চু বলেন, শিল্পী ও সাংবাদিক এক পরিবারের সদস্য। শিল্পীদের কাজের ভালো-মন্দ সবকিছু সূক্ষ্মভাবে সমালোচনা করা, সত্য খবর পরিবেশন করা সাংবাদিকদের কাজ। সংবাদকর্মীরা শিল্পী ও সাধারণ মানুষদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। সেজন্য শিল্পী ও সাংবাদিকদের মধ্যে পরিচিতি ও পারষ্পারিক আন্তরিকতা বাড়ানো উচিত। সেই উদ্দেশ্যে এই গোলটেবিল বৈঠক।

শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, শিল্পীদের ভাবমূর্তি অনেকটা বিনোদন সংবাদকর্মীদের উপর বর্তায়। আবার বিনোদন সংবাদকর্মীদের খবরের খোরাক যোগান দেন শিল্পীরা। তাই শিল্পী ও সাংবাদিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও সুসম্পর্ক থাকা আবশ্যক। যারা প্রকৃত শিল্পী নন, তাদের খবর প্রচারেও সাংবাদিকদের সচেতন হওয়া উচিত। আগামীতে দু-পক্ষের মধ্যে আরো ভালো সম্পর্ক বৃদ্ধি পাবে এমনটাই প্রত্যাশা করি।

channel i online অভিনয় শিল্পী সংঘ ৩

অভিনয় শিল্পী সংঘের উদ্যোগে দেশের বিভিন্ন গণমাধ্যমের বিনোদন বিভাগে কর্মরত সংবাদকর্মীদের মধ্যে এই প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এজন্য সাংবাদিকদের পক্ষ থেকে এমন উদ্যোগকে সাধুবাদ জানানো হয়। তারা প্রত্যেকেই নিজেদের মতামত ভাগাভাগি করেন। শিল্পী ও সাংবাদিকরা পরস্পরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

গোলটেবিল বৈঠকের শুরুতে শিল্পী সংঘের সহসভাপতি আবুল কালাম আজাদের লেখা ‘অভিনয় শিল্পী ও বিনোদন সংবাদকর্মী সংযোগ’ শীষক একটি প্রবন্ধ পাঠ করা হয়। আগামীতে এমন গোল টেবিল বৈঠক আরো হবে বলেও আশ্বাস দেন শিল্পী সংঘের নেতারা।

ছবি : নাহিয়ান ইমন 

ট্যাগ: অভিনয় শিল্পী সংঘউর্মিলা শ্রাবন্তী করমামুনুর রশিদলিড বিনোদনশহিদুল আলম সাচ্চু
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

পানি ব্যবহারে মিতব্যয়ী হতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

বাল্য বিয়েতে রাজি না হওয়াতে মেয়ের গায়ে গরম তেল ঢেলে বাবা-মা’র নির্যাতন

পরবর্তী

বাল্য বিয়েতে রাজি না হওয়াতে মেয়ের গায়ে গরম তেল ঢেলে বাবা-মা'র নির্যাতন

চাঁদ-রাহীতে ধরাশায়ী নাসির-মাশরাফীরা

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT