চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারলেন না ফাহিমাও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ন ০৬, এপ্রিল ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

শিমুল কান্তি সিনহা ও ফুলপতি চাকমার পর ব্যর্থ হলেন ফাহিমা আক্তারও। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠিত নারী ভারোত্তোলনের ৫৮ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের ফাহিমা দারুণ শুরুর আভাস দিলেও যথারীতি ব্যর্থ হয়েছেন।

ফাহিমা স্ন্যাচে ৬৩ এবং ৬৬ কেজি ভার তুললেও অল্পের জন্য ব্যর্থ হন ৬৯ কেজি তুলতে। ক্লিন এন্ড জার্কে তিনি তোলেন ৮০, ৮৫ এবং ৮৮ কেজি ভার। ফলে ১৫ জন প্রতিযোগির মধ্যে তার জায়গা হয় ১৩তম স্থানে।

এই ইভেন্টে স্বর্ণপদক জিতে নেন স্বাগতিক অস্ট্রেলিয়ার টিয়ে ক্লার টমি। স্ন্যাচে ৮০, ৮৪ এবং ৮৭ কেজি এবং ক্লিন এন্ড জার্কে ১০৭, ১১১ এবং ১১৪ কেজিসহ মোট ২০১ কেজি ভার তুলে সেরা হন তিনি। কানাডার টালি রৌপ্য এবং সলোমন আইল্যান্ডের জেনলি উইনি ব্রোঞ্জপদক জিতেন।

এর আগে পুরুষ ভারোত্তোলনের ৬৯ কেজি ওজন শ্রেণির খেলা হয়। এতে লাল-সবুজ দলের শিমুল কান্তি সিনহা অংশ নিয়ে চরমভাবে ব্যর্থ হন। এই ইভেন্টে ১৪ জনের মধ্যে ১৩তম স্থান পান শিমুল। স্ন্যাচে প্রথমবার ১১৫ কেজি ভার তুললেও পরের দুইবার ১২০ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হন তিনি। ক্লিন এন্ড জার্কে ১৪০ কেজি তুলতে গিয়ে টানা তিনবারই ব্যর্থ হন শিমুল।

তার আগে একই ভেন্যুতে মেয়েদের ৫৩ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের ফুলপতি চাকমাও হন ব্যর্থ। তিনি ১৪ জনের মধ্যে ১২তম স্থান পান। ফুলপতি স্ন্যাচে তোলেন যথাক্রমে ৬২, ৬৬ এবং ৬৮ কেজি ভার। ক্লিন এন্ড জার্কে ৮০ এবং ৮৫ কেজি তুললেও ৮৬ কেজি তুলতে গিয়ে অসহায় আত্মসমর্পণ করেন। এই ইভেন্টের স্বর্ণ গেছে ভারতের ঘরে।

ভারতীয় ভারোত্তোলক সঞ্জিতা চানু স্ন্যাচে ৮১, ৮২ এবং ৮৩ কেজি ভার তুলে নতুন গেমস রেকর্ড গড়েন। ক্লিন এন্ড জার্কে তিনি ১০৪ এবং ১০৮ কেজি তুললেও ১১২ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হন। তবে এতেই নিশ্চিত হয়ে স্বর্ণপদক। মোট ভার তোলেন ১৯২ কেজি। তার চেয়ে ৩৯ কেজি কমে ফুলপতি চাকমা মোট ভার তোলেন ১৫৩ কোজি।

Reneta

শনিবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ভার তুলবেন গৌহাটি-শিলং সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের পক্ষে প্রথম স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সিমান্ত। কারারা স্পোর্টস এন্ড লেইজার সেন্টারে তিনি ৬৩ কেজি ওজন শ্রেণিতে লড়বেন।

Jui  Banner Campaign
ট্যাগ: গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দিনে হোটেল বন্ধের দাবি খেলাফত মজলিসের

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ব্রাজিলে আরও ৪ বছরের চুক্তি বাড়বে আনচেলত্তির

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দাবি আদায়ের নামে জনগণকে জিম্মি করা চলবে না: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT