চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড বাতিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাষ্ট্রদ্রোহিতার মামলায়-পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড বাতিল

রাষ্ট্রদ্রোহিতার মামলায় পাকিস্তানের সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায় বাতিল ঘোষণা করেছেন লাহোর হাইকোর্ট।

সেই সঙ্গে তার বিচার প্রক্রিয়ার জন্য যে বিশেষ আদালত গঠন করা হয়েছিল সেটিকেও অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন উচ্চ আদালত।

রায়ের বিরুদ্ধে মোশাররফের করা পিটিশনের শুনানিতে তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ বলেছেন, যেভাবে ওই মামলাটি করা হয়েছিল তা আইনসম্মত হয়নি। এ বিষয়ে শিগগিরই একটি শর্ট অর্ডার জারি করা হবে।

ডন জানিয়েছে, বিচারপতি সৈয়দ মাজহার আলী আকবর নাকভি, বিচারপতি মোহাম্মদ আমির ভাট্টি এবং বিচারপতি চৌধুরী মাসুদ জাহাঙ্গীরের এই হাইকোর্ট বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে পৌঁছান।

আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে স্বৈরশাসক জেনারেল মোশাররফ এখন থেকে ‘মুক্ত’ বলে গণ্য হবেন।

গত ১৭ ডিসেম্বর পাকিস্তানের বিশেষ আদালত জেনারেল পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় মৃত্যুদণ্ডাদেশ দেন। মামলা দায়েরের প্রায় ছয় বছর পর এ রায় দেয়া হয়।

Reneta

তিন সদস্য বিশিষ্ট এ বিশেষ আদালতে ছিলেন পেশোয়ার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওয়াকার আহমেদ শেঠ, সিন্ধু হাইকোর্টের বিচারক নাজার আকবর এবং লাহোর হাইকোর্টের বিচারক শহীদ করিম।

২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা ঘোষণার দায়ে পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়।

২০০৮ সালের ৩১ মার্চ এ মামলায় অভিযোগ গঠন করা হলে সে বছরই তার বিরুদ্ধে সব তথ্য-প্রমাণ বিশেষ আদালতে উপস্থাপন করা হয়। পরে আপিল বিভাগ স্থগিতাদেশ দিলে মামলার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ওই স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর পেশোয়ার হাই কোর্টের প্রধান বিচারপতি ওয়াকার শেঠের নেতৃত্বে বিশেষ আদালতের গত ১৯ নভেম্বর এ মামলার শুনানি শেষ করেন। পরে ১৭ ডিসেম্বর চূড়ান্ত রায় ঘোষণা করেন আদালত।

রায়ে মোশাররফ দোষী সাব্যস্ত হলেও তার পাশে দাঁড়িয়েছিল দেশটির সেনাবাহিনী। রায়ের দিনই এর বিপক্ষে সামরিক বাহিনীর অবস্থান তুলে ধরে এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেন, একজন সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট যিনি ৪০ বছর দেশের সেবা করেছেন, দেশের সুরক্ষা দিতে যুদ্ধে লড়েছেন, তিনি কোনোভাবেই দেশদ্রোহী হতে পারেন না।

দণ্ড ঘোষণার পরই পারভেজ মোশাররফ তার বিচারে ওই বিশেষ আদালত গঠনের প্রক্রিয়া চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন।

পারভেজ মোশাররফ ২০১৬ সাল থেকে দুবাইয়ে বসবাস করছেন। তবে তার দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে তিনি, হৃদযন্ত্রে সমস্যা এবং উচ্চ রক্তচাপের কারণে অসুস্থ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানপারভেজ মোশাররফ
শেয়ারTweetPin

সর্বশেষ

১ যুগ পর আবার একসঙ্গে সালমান-কারিনা?

মে ৫, ২০২৬

ফলাফল লুট করা হয়েছে, আমি পদত্যাগ করব না: মমতা ব্যানার্জি

মে ৫, ২০২৬

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে ৮ নম্বরে বাংলাদেশ

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

”হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন ক্যাটাগরিতে সহায়তা দেবে সরকার”

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT