চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনায় সুচিত্রা সেনের বাবার বাড়ি সবার জন্য উন্মুক্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ০৬, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
সুচিত্রা সেন

সুচিত্রা সেন

আজ বাংলা ছবির কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের ৮৬তম জন্মদিন। জানা গেছে, আজ বৃহস্পতিবার থেকে নামমাত্র দর্শনীর বিনিময়ে পাবনায় সুচিত্রা সেনের বাবার বাড়িটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এখান থেকে প্রাপ্ত অর্থ বাড়িটির আনুষঙ্গিক খরচ এবং সার্বক্ষণিক কেয়ারটেকারের বেতন বাবদ ব্যয় করা হবে।

সুচিত্রা সেনের ৮৬তম জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িতে সকাল ১১টায় কেককাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সন্ধ্যায় পাবনা টাউন হলের মুক্তমঞ্চে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র প্রদর্শন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গত মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাকসুদা বেগম সিদ্দিকার সভাপতিত্বে এক সভা অনষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমিন, এসি ল্যান্ড সরকার অসীম কুমার, শিক্ষাবিদ প্রফেসর মো. কামরুজ্জামান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি ও প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি চন্দন চক্রবর্তী, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক প্রলয় চাকী, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের নির্বাহী সদস্য এ বি এম ফজলুর রহমান, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি সুশীল তরফদার, দৈনিক পাবনার খবর এবং দি ডেইলি মর্নিং টাচ পত্রিকার সম্পাদক এম জি বিপ্লব চৌধুরী, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মতিউর রহমান শাহ এবং পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোশারোফ হোসেন।

১৯৩১ সালের আজকের দিনে ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির পাবনা জেলার সদর পাবনায় জন্মগ্রহণ করেন সুচিত্রা সেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুচিত্রা সেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতে স্ত্রীর ছোঁড়া মোবাইলের আঘাতে স্বামীর মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT