চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাপন-তামান্না প্রমির মিউজিক ভিডিওতে যে কারণে নিরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

সিনেমার ব্যস্ত নায়ক নিরব দ্বিতীয়বারের মতো মিউজিক ভিডিওতে হাজির হলেন। ধ্রুব মিউজিকের ইউটিউব চ্যানেলে সম্প্রতি নিরবের এ মিউজিক ভিডিও ‘হৃদয়ে তোমার ঠিকানা’ উন্মুক্ত হয়েছে। যেটি দ্বৈতভাবে গেয়েছেন বলিউড ও আসামের শিল্পী পাপন ও বাংলাদেশের তামান্না প্রমি।

‘হৃদয়ে তোমার ঠিকানা’ গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর সংগীত করেছেন অদিত রহমান। দৃষ্টিনন্দন এ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। সংশ্লিষ্টরা বলছেন, গানটি থেকে দর্শক শ্রোতারা গ্রহণ করেছেন এবং তারা বেশ প্রশংসা পাচ্ছেন।

নিরব সিনেমায় সরব। একের পর এক সিনেমা করছেন। বর্তমানে ফরিদপুরে অনন্য মামুনের ‘কসাই’ ওয়েব ফিল্মের শুটিং করছেন। সেখান থেকে চ্যানেল আই অনলাইনকে জানালেন, ২০১২ সালে কনার সঙ্গে প্রথমবার মিউজিক ভিডিও করেছিলেন। নিরব বলেন, ওই ভিডিওর পরিচালক ছিলেন গাজী শুভ্র। বাংলাদেশে প্রথম সেবার এরি এলেক্সা ক্যামেরায় ব্যয়বহুলভাবে গানটির শুটিং হয়েছিল।

Banglabid

প্রমির সঙ্গে দ্বিতীয়বারের মতো মিউজিক ভিডিও প্রসঙ্গে নিরব জানান, কয়েকটি কারণে তামান্না প্রমির গানের মডেল হয়েছেন। নিরব বলেন, শিল্পী তামান্না প্রমি আমার নিকট মানুষদের একজন। অনেকদিন ধরে সে চাচ্ছিল আমার সঙ্গে কাজ করবে। ফাইনালি এ গানের মাধ্যমে হলো। আরেকটি কারণ পরিচালক শাহরিয়ার পলক। তিনি ভয়ঙ্কর মেধাবী একজন নির্মাতা।

তার গানটি ভিডিও নির্মাণ পরিকল্পনা ছিল অন্যরকম। ক্যামেরার কাজে ফিল্মি ফ্লেবার ছিল। নিরব বলেন, মিউজিক ভিডিওটি করার সবশেষ কারণ হচ্ছে শিল্পী পাপন। কোক স্টুডিওসহ ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টের মঞ্চে তার শুনে মুগ্ধ হয়েছি। তার রিদম গিটার, কি-বোর্ডের কারিশমা আগে থেকেই জানি। সবকিছু মিলে পছন্দ হওয়ায় মিউজিক ভিডিওটি করলাম। তাছাড়া গানটাও একটু অন্যরকম। ভিডিওতে ছিল এক্সপ্রেশনের খেলা। যে পরিমাণ ভিউস হয়েছে একেবারে তা সন্তুষ্টজনক।

গ্ল্যামারাস গায়িকা তামান্না প্রমি নিরবের সঙ্গে গানটির মডেল হয়েছেন। তিনি বললেন, পাপনের সঙ্গে ডুয়েট গান গাইতে পারাটা আমার জন্য মনে রাখার মতো অভিজ্ঞতা। যারা গান ও ভিডিও দেখছেন তারা অন্যরকম ভালো লাগা অনুভব করছেন। এর সঙ্গে শাহরিয়ার পলকের নির্মাণ, সঙ্গে বাড়তি চমক হিসেবে নিরবের উপস্থিতি সবকিছু মিলিয়ে আমার ক্যারিয়ারে অন্যতম সেরা কাজ বলে মনে করি। এ গানে মানুষ যেভাবে প্রশংসা করছেন, আগামীতে আরও ভালো কাজের জন্য দায়িত্ববোধ বাড়ল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামান্না প্রমিধ্রুব মিউজিক স্টেশননিরবপাপনমিউজিক ভিডিওলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সমালোচনা পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে না’

আগস্ট ১৬, ২০২৬

অস্ট্রেলিয়া ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের জয় নিয়ে কী বলছে

আগস্ট ১৬, ২০২৬

মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুর নেপথ্যে কী, ঘনিষ্ঠ বন্ধু কারাগারে

আগস্ট ১৬, ২০২৬

১৫ আগস্টের আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

এই জয় শুধু জয় নয়, বিশ্বের জন্যও বার্তা: তামিম

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT