চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানিতে বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও করলেন পর্যটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

যু্ক্তরাষ্ট্রের উইসকনসিন স্টেটের রাজধানী ম্যাডিসন থেকে হাওয়াই স্টেটে ভ্রমণরত পর্যটক শন উইনরিচ এক লোমহর্ষক ঘটনার প্রত্যক্ষদর্শী হলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজরিত পার্ল হারবারের ছবি তুলার সময় আকাশ থেকে একটি হেলিকপ্টারের পানিতে আছড়ে পরা এবং বিধ্বস্ত হওয়ার পুরো সময়টার ভিডিও ধারণ করেন তিনি। দুর্ঘটনাটিতে ৫ আরোহীর কারও মৃত্যু না হওয়ায় ভীতি জাগানিয়া ক্ষণটুকু বিষাদময় হয়নি।

প্রতিদিন হাজারো পর্যটককে আকৃষ্ট করা স্থানটির দিকে হেলিকপ্টারটিকে এগিয়ে আসতে এবং ক্রমেই নিচু হয়ে পানির দিকে পতিত হতে দেখে ভিডিও করা শুরু করেন তিনি। তিনি বলেন, আমি ভেবেছিলাম, যাই হোক এটি একটি অসাধারণ ভিডিও হবে কিন্তু হঠাৎ করেই তা আকাশ থেকে পানিতে বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত হওয়ার পরে তিনজন বয়স্ক মানুষের মাথা পানির উপরে উঠে পরে এবং চতুর্থজনের মাথা ভেসে উঠে। উইনরিচ শুনতে পান পঞ্চমজন হেলিকপ্টারে আটকা পরেছেন। তাৎক্ষণিকভাবে তিনজনকে হেলিকপ্টার থেকে বেড়িয়ে আসতে এবং তীরের দিকে সাঁতরে আসতে দেখেন উইনরিচ।

তীর থেকে ২০ ফিট দুরে পর্যটক কেন্দ্রের লনের কাছেই বিধ্বস্ত হওয়া আকাশযানটিতে আরোহী পাঁচজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হনলুলুতে চিকিৎসকেরা ১৬ বছর বয়সী গুরুতর আহত আরোহীকে চিকিৎসা করছেন। একজন মহিলা (৪৫) এবং পুরুষকে (৫০) স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও পাইলটসহ অন্য দুজনের অবস্থা তাৎক্ষণিভাবে জানা যায়নি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপানের আক্রমণে ১ হাজার ১৭৭ জন নাবিক এবং মেরিনের নিহত সদস্যদের সম্মানে স্মৃতিসৌধ এবং পার্ল হারবারের পর্যটক কেন্দ্রের কাছে বৃহস্পতিবার সকালে দ্য বেল ২০৬ এয়ারক্রাফট বিধ্বস্ত হয় এবং ডুবে যায় বলে নিশ্চিত করেন ইউএস নেভির মুখপাত্র আগ্নেস তাউইয়ান।

হনলুলু জরুরি সেবা বিভাগের মুখপাত্র শেন এনরাইট বলেন, আমরা আরোহীদের উদ্ধার করার জন্য আশেপাশের নিরুদ্যোগ দর্শকদের পানিতে নামতে বলেছিলাম। ট্যুর গাইড ক্রিস গার্ডেনার পর্যটক কেন্দ্রে থাকার সময়ে বিধ্বস্ত হওয়ার শব্দ শুনতে পান এবং তাৎক্ষণিকভাবে পানিতে ঝাপিয়ে পরেন।

Reneta

তার বয়ানে, এছাড়াও একজন নেভির নাবিক, একজন ফেডারেল পুলিশ অফিসার এবং অপর আরেকজন ডুবতে থাকা হেলিকপ্টারের কাছে যান। সেখানে তারা সিটবেল্টে আটকে থাকা এক কিশোর যাত্রীকে ছুরির সাহায্যে মুক্ত করেন। সহজাত প্রবৃত্তিতেই গার্ডেনার দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধারে ঝাপিয়ে পরেছিলেন জানিয়ে বলেন, পানিতে ছড়িয়ে পরা ফুয়েলে তার চোখ এখনও জ্বলছে।

উইনরিচের মেয়ে জাসটিস বলেন, তিনি হেলিকপ্টারটিকে পানিতে নিমিষেই ডুবে যেতে দেখেন। “এটা খুব স্বাভাবিকভাবেই আসছিলো। কোন ধরণের অস্বাভাবিকতা লক্ষ্য করিনি। এটা এভাবেই পানির নিকটবর্তী হচ্ছিলো এবং নিচে চলে যায়। মানুষের এত কাছে হেলিকপ্টারকে দেখে তিনি বিস্মিতও হয়েছিলেন। পানির দিকে ধেয়ে আসতে থাকলে তিনি হেলিকপ্টারটির পেছন থেকে কালো মত কিছু বের হতে দেখছিলেন এবং তা মৃদুভাবে কাপছিলো।

ফেডারেল রেকর্ডে দেখা যায় হেলিকপ্টারটি হাওয়াই, কাইলুয়ার জেফারি গেবহার্ডের নামে রেজিস্টার করা। তাৎক্ষণিকভাবে তার মন্তব্য জানা যায় নি। নেভির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, হেলিকপ্টারটি জেনেসিস এভিয়েশনের। এর ওয়েবসাইট থেকে জানা যায় হাওয়াই দ্বিপপুঞ্জের অন্যতম ওয়াহুতে পর্যটক পরিবহন করে তারা। গেবহার্ড ১৯৯৯ সাল থেকে জেনেসিসে রয়েছেন।

ফেডারেল এভিয়েশন প্রশাসনের তদন্ত দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড তদন্ত কর্মকর্তা শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে।

এই বছর ওয়াহুতে হেলিকপ্টার দুর্ঘটনার দ্বিতীয় উদাহরণ বৃহস্পতিবারের ঘটনাটি। জানুয়ারির ১৪ তারিখে দুইটি সামরিক হেলিকপ্টার সংঘর্ষের ঘটনায় ১২ জন হাওয়াই ভিত্তিক মেরিন নিহত হন।

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ভিডিও :

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হেলিকপ্টার বিধ্বস্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

জার্মানির বিপক্ষে প্যারাগুয়ের অপ্রতিরোধ্য গোলরক্ষকের না জানা সেইসব কষ্টের দিন

জুলাই ১, ২০২৬

নতুন মুদ্রানীতিতে থাকছে যেসব বিষয়

জুলাই ১, ২০২৬

ইন্টারনেট ছাড়াই ব‍্যাংকিং সেবার এ‍্যাপ ব্যবহার, চালু হলো বাংলা কিউআর

জুলাই ১, ২০২৬

প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

জুলাই ১, ২০২৬

আরেক আয়োজক শেষ ষোলোতে, ইকুয়েডরকে বিদায় করে ছুটছে মেক্সিকো

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT