চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাঠান’ লুকে শাহরুখের চমক, অন্তর্জালে হইচই!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২২
বিনোদন
A A

ক’দিন আগেই সামাজিক মাধ্যমে ফাঁস হয় স্পেনে শুটিং চলাকালীন শাহরুখের আসন্ন সিনেমা ‘পাঠান’-এর সেটের বেশ কিছু ছবি। যার ভেতর একটি ছবিতে শাহরুখের দেখা মেলে শার্টলেস ‘এইট প্যাক অ্যাবস’এ।

যদিও সেসময় শুটিং সেটের ছবি ফাঁস হওয়ায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন এই সুপারস্টার। তবে এবার নিজের আসন্ন সিনেমার লুক নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করলেন তিনি।

শনিবার (২৬ মার্চ) নিজের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে নিজের ‘পাঠান’ লুকের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে এই সুপারস্টার লেখেন, ‘শাহরুখ যদি একটু থামেও তাহলে পাঠানকে থামাবে কী করে…? অ্যাপ এবং অ্যাবস দুইটাই বানিয়ে ফেলবো।’

ছবিতে শাহরুখকে দেখা গেছে ‘এইট প্যাক অ্যাবস’ এর সাথে লম্বা চুলের ঝুঁটিতে। পরনে কার্গো প্যান্ট। শার্ট নেই গায়ে। তবুও যেন তার সুগঠিত পেশিতে নজর কাড়ছে সবার! দেশ বিদেশের হাজার হাজার ভক্ত অনুরাগীরা ‘পাঠান’ লুকে প্রিয় তারকার ছবিটি শেয়ার করছেন!

শাহরুখ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন দীপিকা পাডুকোন, জন আব্রাহাম ও ডিম্পল কাপাডিয়া। এছাড়াও ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে সালমান খানকেও।

জানা গেছে, সিনেমাটিতে শাহরুখ খান ও দীপিকা পাডুকোনকে দেখা যাবে ভারতীয় গুপ্তচর সংস্থার অফিসারের ভূমিকায়। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই অ্যাকশন থ্রিলার ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।

Reneta

২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পাঠান’। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে এই ছবি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়পাঠানবলিউডশাহরুখশাহরুখ খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি নির্বাচন: কাউন্সিলরদের জন্য সংস্থা, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত

মে ৬, ২০২৬

সিমন্স বলছেন, বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান সমানে সমান

মে ৬, ২০২৬

সাদের হাত ধরে বিশ্ব মঞ্চে সিরিজ ‘অ্যানি’

মে ৬, ২০২৬

হ্যাটট্রিক শিরোপার খোঁজে যাদের নিয়ে সাফে যাচ্ছে বাংলাদেশ

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT