অপরাধ

পাঠাও চালক হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে, চ্যানেল আই অনলাইন লোগোসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর মালিবাগ এলাকার ফ্লাইওভারে অ্যাপস ভিত্তিক মোটর সাইকেল পাঠাও চালক হত্যায় একমাত্র অভিযুক্ত নুরুদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)

রোববার রাত তিনটার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত নুর উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার দুপুর সাড়ে ১২টায় মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন।

পুলিশ জানিয়েছে: যাত্রী বেশে আসা পেশাদার ছিনতাইকারী নুরুদ্দিন একাই পাঠাও মোটর সাইকেল চালককে হত্যা করে। প্রাথমিক জিঞ্জাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার জন্যে তাকে আদালতে পাঠানো হয়।

মতিঝিল এলাকার একটি ছিনতাই মামলায় কারাগার থেকে জামিনে মুক্তির পর মোটর সাইকেল ছিনতাই করতে ওই পাঠাও চালককে টার্গেট করে পেশাদার ছিনতাইকারী নুরুদ্দীন।

২৬ আগস্ট দিবাগত রাতে পাঠাও চালক মিলনকে হত্যা করে নুরুদ্দীন।

বিষয়:পাঠাও চালক হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…