চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঠাওয়ের আইটি বিশেষজ্ঞসহ ৮ জঙ্গি গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৮
অপরাধ
A A

নির্বাচনে জঙ্গি তৎপরতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের আইটি বিশেষজ্ঞসহ ৮ জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‌্যাব জানায়, রোববার গভীর রাতে নির্বাচনে নাশকতা ঠেকানোর ধারাবাহিকতার ভিত্তিতে র‍্যাব-১, র‍্যাব-২ যৌথ অভিযানে রাজধানীর মোহাম্মদপুর, কাটারা ও কলাবাগান হতে জেএমবির রেডিক্যাল ইয়ুথ গ্রুপের সক্রিয় আট সদস্যকে গ্রেপ্তার করে।

সোমবার কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।

আটকৃত আট জঙ্গি সদস্য হলেন-  আরাফাত আজম (৩০), রাশেদ আলম বাঁধন (২৮), মীর আফজাল আলী (৩৭), মাহাদী হাসান(২৩), বদিউজ্জামান হাওলাদার অনিক (২৭), জামাল উদ্দিন শোভন(২৮), জারির তাইসির (২৬),আসিফুর রহমান (২৮)।

মুফতি মাহমুদ খান বলেন, ‘এদের মধ্যে আরাফাত আজম পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে ২০১৬ সালে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় হতে সিএসই সম্পন্ন করে বর্তমানে পাঠাওতে আইটি এক্সপার্ট হিসেবে কর্মরত রয়েছে।’

তিনি বলেন, ‘গোয়েন্দা সূত্রে জানা যায়, প্রথম অবস্থায় রেডিক্যাল ইয়ুথ গ্রুপটি মোহাম্মদপুর এলাকায় ঘাটি তৈরি করলেও পরে রাজধানীর কলাবাগান, কাটারা এলাকাসহ ঢাকায় বেশ কয়েকটি স্থানে তাদের নেটওয়ার্ক ছড়িয়ে দেয়।’

Reneta

মুফতি মাহমুদ বলেন, তামিম গ্রুপের সক্রিয় সদস্য বাশারুজ্জামান চকলেট সঙ্গে যোগাযোগ ছিল এই গ্রুপের অন্তত তিনটি সদস্যের। যারা ২০১৪-২০১৫ সালে জেএমবিতে যোগ দেয়। এরা সবাই উচ্চশিক্ষিত স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করতো।

‘গত ৭-৮ মাস তাদের উপর নজরদারি রাখা হয়। পরে গতকাল র‍্যাব তাদের গ্রেপ্তার করে। সংগঠনটি আমীরের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে। আটককৃত ৮ জনের মধ্যে সাবেক ৩ জন এবং বর্তমানে ২ জন আমীর রয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুফতি মাহমুদ জানান, জেএমবির এই সদস্যরা বিভিন্ন পেশায় অভিজ্ঞতা সম্পন্ন। তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি গ্রেপ্তারপাঠাওসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬

কোটা আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে এক বন্দী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT