রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে কিংস ইলেভেন পাঞ্জাব হারায় আইপিএলে প্লেঅফ খেলার আশা এখনো বেঁচে থাকল মোস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্সের।
পাঞ্জাব এদিন আগে ব্যাট করে ৮৮ রান তোলে। জবাব দিতে নেমে কোহলি (৪৮)-প্যাটেল (৪০) ম্যাচ শেষ করে বেরিয়ে আসেন। তাও মাত্র ৮.১ ওভারে।
এমন দাপুটে জয়ে কোহলিরাও টুর্নামেন্টে টিকে থাকলেন। প্রতিটি দলের আর দুটি করে ম্যাচ বাকি আছে। এই মুহূর্তে হায়দরাবাদ এবং চেন্নাই প্লে-অফে চলে গেছে। বাকি দুই দল নিয়ে হবে লড়াই।
তৃতীয় স্থানে থাকা কেকেআরের পয়েন্ট ১২, চতুর্থ স্থানে থাকা রাজস্থানের পয়েন্টও ১২, পাঞ্জাবেরও এখনো ১২ পয়েন্ট, তারা পঞ্চম। দশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে মুম্বাই। কোহলিরা ১০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে।
পরিস্থিতি এখন এমন যারা ১২ থেকে ১০ ভেতর আছে প্লেঅফ খেলতে হলে তাদের পরের দুটি ম্যাচে জিততে হবে।







