মুম্বাই ইন্ডিয়ান্সকে সাত উইকেটে হারিয়ে আইপিএলে বড় জয় তুলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। মুম্বাইয়ের দেওয়া ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮ বল বাকি রেখেই সহজ জয় নিশ্চিত করে পাঞ্জাব।
ওপেনার মুরালি বিজয় অনবদ্য ৫৪ ও ঋদিমান সাহা ৫৬ রান করেন। দ্বিতীয় উইকেট জুটি তারা ১১৬ রান যোগ করে পাঞ্জাবের জয় নিশ্চিত করে।
দলের পক্ষে এরআগে টসে জিতে ব্যাট করতে নেমে পাঞ্জাবের বোলারদের মারাত্মক বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১২৪ রান সংগ্রহ করে মুম্বাই।
দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন কাইরন পোলার্ড, এছাড়া নিতিশ রানা করেন ২৫ রান।
পাঞ্জাবের পক্ষে মার্কাস স্টোনিস চারটি, সন্দ্বীপ শর্মা ও মোহিত শর্মা দু’টি করে উইকেট নেন।







