চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাচারকারীদের নজর রোহিঙ্গা শিশুদের উপর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়ের মৌসুম শেষ হয়েছে বটে কিন্তু এখনো স্বস্তির বাতাস আসেনি বেশ কিছু রোহিঙ্গাদের মধ্যে। এমনই একজন নূর আলম। দুই দিন ধরে খুঁজে খুঁজেও নিজের ছয় বছর বয়সী মেয়ে ফাতেমাকে পাচ্ছেন না তিনি।

তিনটি অস্বাস্থ্যকর টয়লেটের পাশেই ঘর ছিলো ফাতেমাদের। দুই দিন আগে ঘরের পাশেই খেলা করতে যায় সে এরপর আর ফিরে আসেনি।

আশেপাশের কেউ তার কোনো খোঁজও জানে না। থমসন রয়টার্স ফাউন্ডেশনকে আলম বলেন, খুব চিন্তা হচ্ছে। ওকে হয়তো কেউ বিক্রি করে দিয়েছে বা অন্য কোথাও নিয়ে চলে গেছে। লোকজন তো বলছে এমনটা এখানে প্রতিনিয়ত ঘটছেই।

Banglabid

তার ভয়টা নেহাত অমূলক নয়। জাতিসংঘের তথ্য বলছে, এই অঞ্চলে পাচারকারীদের দৌরাত্ম্য আগে থেকেই ছিলো। নতুন লাখ লাখ রোহিঙ্গা আসায় তাদের অপতৎপরতা আরো বেড়েছে।

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ১০ জনে ৬ জনই শিশু। সেখানে থাকা হাজার হাজার রোহিঙ্গা শিশু বিশৃঙ্খলার মধ্যে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখান থেকে চুরি করে রোহিঙ্গাদের নিয়ে এসে গৃহকর্মী হিসেবে বিক্রি করে দেওয়ার চেষ্টাও করছে পাচারকারীরা।

ইউনিসেফ বাংলাদেশের হেড অব চাইল্ড প্রোটেকশন জিন লিবি বলেন, এটা খুবই বড় ঝুঁকি। ছোট্ট মেয়েরা এই ধরনের পাচারের শিকার হতে পারে, পরে বড় কোনো একটি শহরে চলে যেতে পারে।

Reneta

আরেক রোহিঙ্গা নাজির আহমেদ দুই মাস আগে এই এলাকায় একটি তথ্য সেন্টার স্থাপন করেন। তিনি জানান, এরই মধ্যে ১৮০০ শিশুকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে এই সেন্টার।

রোহিঙ্গা শিশুদের জন্য মানবিক সহায়তা প্রদান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ
নাজির আহমেদ

গুরুত্বপূর্ণ একটি নাম ছাড়া এই সেন্টারের যন্ত্রপাতি হচ্ছে একটি কাঠের টেবিল আর একটি বড় মাউথপিস। কিন্তু সূর্য উঠলেই প্রিয়জনের খোঁজে আসা মানুষের ভিড় লেগে যায় তার কাছে। তিনি বলেন, রোহিঙ্গারা এখানে নতুন। তাই তাদের ঘর থেকে দূরে গেলেই তারা সহজে হারিয়ে যায়।

রোহিঙ্গা ক্যাম্পে এর আগেও পাচারকারীর দৌরাত্ম্য দেখেছেন নাজির। তিনি জানান, এক রোহিঙ্গা তার শিশুকে রেখে পাশের দোকানেই কিছু কিনছিলো, তখনই পাচারকারী সন্তানটিকে নিয়ে যেতে চায়। এসময় তার আত্মীয় এসে তাকে উদ্ধার করে। এসব দেখেই নাজির সবাইকে সচেতন শুরু করতে থাকে।

রোহিঙ্গা ক্যাম্পে শুধু পাচারকারীরাই সন্তান ছিনিয়ে নিচ্ছে তেমনটা নয়। কিছু কিছু বাবা-মা তাদের সন্তানকে শিশুশ্রম যেমন কক্সবাজারে মাছ শুকানোর কাজ করার জন্য বিক্রিও করে দিচ্ছে বলে জানায় ইউনিসেফ।  মাত্র ১৮০০০ টাকায় তারা কিনে নিচ্ছে শিশুদের। যে ঋণ শিশুটিকে নয় মাসের মাছ ধরার মৌসুমে কাজ করে পূরণ করে দিতে হবে।

সন্তানদের স্কুলে পাঠাতে উদ্বুদ্ধ করার জন্য ইউনিসেফ এই পরিমাণ টাকা পিতামাতাকে দিচ্ছে। সঙ্গে কিছু ব্যবসার ব্যবস্থাও করে দিচ্ছে। কিন্তু টাকা কম থাকায় সেটাও খুব বেশি পরিমাণে সম্ভব হচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬

লিভারপুলের মালিকানা কেনার এতটা কাছাকাছি জেফ বেজোস?

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT