চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাখি রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান

সঞ্জয় চাকীসঞ্জয় চাকী
৩:১৬ পূর্বাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৬
পরিবেশ
A A

পাখি রক্ষায় সব মহলকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ আর পরিবেশবাদীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলার উদ্বোধন অনুষ্ঠানে তারা বলেন, শুধু সৌন্দর্য্যরে জন্য নয়, গাছ টিকিয়ে রাখতেও পাখি প্রয়োজন।

রাশিয়ার সাইবেরিয়াসহ শীতের দেশ থেকে এ মৌসুমে উষ্ণতা সন্ধানে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ছুটে আসে পরিযায়ী পাখিরা। বাংলাদেশের হাওর, বাওর, নদী, উপকূল আর জলাশয়ে তারা ভিড় করে কয়েক মাসের জন্য। তাদের বড় একটি পছন্দের জায়গা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়।

দেশী আর পরিযায়ী পাখিকে রক্ষায় সচেতনতা বাড়াতেই এ মেলার আয়োজন। পাখি মেলার আয়োজকরা বলছেন, ১৯৮৬ সালে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে ৭৬ প্রজাতির পাখি ছিলো। বর্তমানে ১৯৫ প্রজাতির পাখিতে দাড়িয়েছে।

তাই পাখির প্রতি আরো বেশি দায়িত্বশীল আচরণ করলে সামনে পাখির প্রজাতির সংখ্যা আরো বাড়বে। কারণ পাখি ভালো পরিবেশ ভালো থাকবে আর পরিবেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো।

উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, জাহাঙ্গীরনগর বিশ্বাদ্যালয়ের এ মেলার সচেতনতা অন্য অঞ্চলের পাখি রক্ষায়ও ভূমিকা রাখবে। এ প্রসঙ্গে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়াম্যান মুকিত মজুমদার বাবু বলেন, এই পাখি কিন্তু আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছে বিষ্ঠার মাধ্যমে বীজ। এই বীজগুলো দিয়েই গাছ হচ্ছে এবং তাদের বিষ্ঠা দিয়ে সারও হচ্ছে।

সুতরাং পাখি যে শুধু সৌন্দর্যের পাখি তাই নয় এরসঙ্গে কিন্তু আমাদের জীবনের অনেক কিছু জড়িয়ে আছে। কারণ গাছ না থাকলে কিন্তু আমরা অক্সিজেন পেতাম না। আর অক্সিজেন অভাবে আমাদের অবস্থা চিন্তায় করা  যায় না। পাখি মেলায় পাখির আলোকচিত্র আর পাখি বিষয়ক প্রকাশনার  বিভিন্ন স্টলে ভিড় জমে উৎসাহী সব বয়সী মানুষের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাখি মেলাপ্রকৃতি ও জীবন ফাউন্ডেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬

মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ

মে ২০, ২০২৬

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬

টেকসই নগর গড়তে প্রয়োজন ছাদকৃষি

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT