পরিবেশ

পাখি দা’র অতিথিশালায় পাখিরা

পাখি দা’র অতিথিশালায় পাখিরা

পাখিদের অতিথিশালা তাও আবার এক বেলার অতিথি বিষয়টি অবাক করার মতোই। কিন্তু এই বিস্ময়কর ঘটনাটিই টানা পাঁচ বছর ধরে করে চলেছেন পিরোজপুরের কাউখালী উপজেলার গোবিন্দ রায় ও তার ছেলে জয়দেব রায়।

বাবা-ছেলের পাশাপাশি প্রতিবেশীরাও ব্যাপারটি বেশ উপভোগ করেন। তাই প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই পাখিদের অথিতিশালায় হাজির হন অনেকে।

কলেজ পড়ুয়া জয়দেব ইতিমধ্যে এলাকাবাসীর কাছে পরিচয় পেয়েছেন ‘পাখি দা’ নামে। দ্বিতীয় ‍এই নামটিও বেশ উপভোগ করেন তিনি। এলাকার ছোটদের কাছে এখন তিনি ‘পাখি দা’ নামেই বেশি পরিচিত।

শুক্রবার সকালে কাউখালীর দক্ষিণবাজার সরকারী বালক বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, ভোরের সূর্য ওঠার আগেই ঝাঁকে ঝাঁকে পাখিরা আসছে দল বেঁধে দিন শুরু আহারের আশায়। পাখি প্রেমী জয়দেবের চারপাশে তখন পাখিদের ডানা ঝাপটানোর শব্দ, কিচির মিচির ডাকে মুখরিত। প্রতিদিনের মতো পাখিদের আপ্যায়নে নিমগ্ন জয়দেব।

বাবা-ছেলে মিলে গত পাঁচ বছর ধরে পাখিদের সকালের আহার যোগান দিয়ে যাচ্ছেন। অতিথিশালায় পাখিদের মধ্যে শালিক পাখির সংখ্যা একটু বেশি এছাড়া কবুতর, চড়ুই আর দোয়েলের উপস্থিতি লক্ষণীয়।

বিষয়:অতিথি পাখি পাখি পিরোজপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…