পরিবেশ

পাখির নিরাপদ আবাসস্থল রক্ষায় বার্ড ক্লাব

গাছে বসে থাকা পাখি, প্রকৃতি ও পরিবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাছে বসে থাকা একটি পাখি, প্রকৃতি ও পরিবেশের সুন্দর দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুষ্টিয়া বার্ড ক্লাব পাখি রক্ষায় দীর্ঘদিন কাজ করে চলেছে। মাটির কলস দিয়ে কৃত্রিম বাসা স্থাপন, সচেতনতা ও ভালবাসা তৈরিতে পাখি পর্যবেক্ষণসহ নানা কর্মকাণ্ড করছে তারা। তবে পাখিদের মুক্তভাবে বাঁচার জন্য পুকুর ভরাট, গাছ নিধন, শিকার বন্ধ করার ওপর জোর দিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা।

একযুগ আগে থেকেই গাছে হাড়ি ও কলস বেঁধে পাখির নিরাপদ বাসা তৈরি করে দিচ্ছেন কুষ্টিয়া বার্ড ক্লাব। এখন জেলার সব এলাকাতেই কাজ করছে তারা। গাছ ছাড়াও বাড়িঘরের কার্নিশেও বাসা বানিয়ে দিচ্ছে বার্ড ক্লাব।

ক্লাবের সভাপতি নিজে পাখি পর্যবেক্ষণ ও গণনা এবং ছবি তুলে পত্রিকায় প্রকাশ করেন। এ কাজে অন্যান্য সংগঠন এবং নবীন-প্রবীণ ব্যক্তিরাও এগিয়ে এসেছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেজওয়ানুল হক মনে করেন, পাখিদের মুক্তভাবে বাঁচার পরিবেশ ফিরিয়ে আনতে হলে পুকুর ভরাট, গাছ নিধন, শিকার বন্ধ করার ওপর জোর দিলে পাখিরা নিরাপদে বাঁচবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…