চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান-সাউথ আফ্রিকা: আজই, নয়তো এবার নয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ২৩, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের দ্বাদশ আসরে যে দলগুলোর পারফরম্যান্স দর্শকদের খুব হতাশ করেছে তাদের মধ্যে পাকিস্তান ও সাউথ আফ্রিকার নাম উপরের দিকেই থাকবে। পাঁচ ম্যাচে মাত্র একটি জয়, সঙ্গে একটি পরিত্যক্ত ও তিনটি হার সঙ্গী সরফরাজের দলের। সেখানে ডু প্লেসিসের দল একটি ম্যাচ বেশি খেলেও একই অবস্থানে। ব্যাকফুটে থাকা এমন দুই প্রতিপক্ষ রোববার মুখোমুখি হচ্ছে।

সেমিফাইনালে যেতে পাকিস্তানকে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে। দুই দলের লড়াই শেষে পরাজিতের বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। জয়ী দলটি সেমির পথে অঙ্কের হিসাবে হলেও টিকে থাকবে। সেই অঙ্কটা পাকিস্তানের জন্য একটু সহজ, কারণ তারা ষষ্ঠ ম্যাচে নামছে। সাউথ আফ্রিকা সেখানে সপ্তম ম্যাচে নামছে, ষষ্ঠ ম্যাচের হারের সময়ই তাদের এবারের বিশ্বকাপে নিয়তি বেশিরভাগটা ঠিক হয়ে গেছে।

পাকিস্তান যদি নিজেদের শেষ চার ম্যাচেই জয় পায় এবং অন্য ম্যাচগুলোর ফলাফল নিজেদের পক্ষে যায়, তবেই কেবল অসম্ভবকে সম্ভব করে শেষ চারে যাওয়ার একটা সুযোগ থাকবে। আর সাউথ আফ্রিকার জন্য সেটি কেবল নিজেদের শেষ তিন ম্যাচ জিতে নিজেদের কাজটা ঠিকঠাক করে রাখা, টেবিলের হিসাবে আপাতত মন না দেয়াই ভালো!

চলতি আসরের পারফরম্যান্স দুই দলকেই একই বিন্দুতে দাঁড় করিয়ে দিয়েছে। তবে মুখোমুখি লড়াইয়ে সাউথ আফ্রিকার একচ্ছত্র আধিপত্যের ইতিহাস আছে। দুদলের ৭৮ বারের সাক্ষাতে সাউথ আফ্রিকার ৫০ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ২৭টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

সেখানে বিশ্বকাপের ফলাফলও কথা বলছে সাউথ আফ্রিকার হয়ে। বিশ্বমঞ্চে চারবারের সাক্ষাতে প্রোটিয়াদের জয় তিনটিতে, পাকিস্তান জিতেছে কেবল এক ম্যাচে। তবে দুই দলের সর্বশেষ সাক্ষাতে জয়ী দলটির নাম পাকিস্তানই। ২০১৫ বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে হারিয়েছিল ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্রোটিয়াদের হারিয়েছিল পাকিস্তান। আইসিসির বড় দুটি মেগা ইভেন্টে সাউথ আফ্রিকার বিপক্ষে পাওয়া জয় সরফরাজদের অনুপ্রাণিত করবে সেটি বলার অপেক্ষা রাখে না।

Reneta

পাকিস্তান-সাউথ আফ্রিকা দুই দলেরই পয়েন্ট ৩। পাকিস্তান যদি নিজেদের শেষ চার ম্যাচেই জয় পায় তবে পয়েন্ট হবে ১১। তখন সেমিফাইনালে যেতে হলে অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। আর প্রোটিয়ারা নিজেদের শেষ তিন ম্যাচে জিতে কেবল ৯ পয়েন্ট পর্যন্ত যেতে পারে। তাতেও সেমির পথ বিবর্ণই। অর্থাৎ, অনেক যদি ও কিন্তুর উপর নির্ভর করছে দল দুটির ভাগ্য।

আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে যেয়ে হেরেছে সাউথ আফ্রিকা। সেই ম্যাচের পারফরম্যান্সে উন্নতির ছাপ ছিল। পাকিস্তানের বিপক্ষে একাদশে পরিবর্তনের পথে হাঁটবে না প্রোটিয়ারা।

৮, ০, ০-এই আসরে শোয়েব মালিক সম্ভবত পাকিস্তানের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। তার জায়গায় হারিস সোহেলকে একাদশে নিতে পারে পাকিস্তান। অন্যদিকে বাজে ফর্মে থাকা হাসান আলির জায়গায় একাদশে ঢুকতে পারেন আরেক পেসার মোহাম্মদ হাসনাইন।

সম্ভাব্য একাদশ
পাকিস্তান: ইমাম-উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, হারিস সোহেল, মোহাম্মদ হাসনাইন, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির।

সাউথ আফ্রিকা: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফ্যাফ ডু প্লেসিস, রোসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ক্রিস মরিস, আন্দিলে ফেলুকোয়ও, কাগিসো রাবাদা, ইমরান তাহির ও লুনগি এনগিদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান-সাউথ আফ্রিকাবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা সম্পর্কে যা জানা গেল

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

কাকে লক্ষ্য করে সৌদি-পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT