‘পাকিস্তান দূতাবাসে তালা দেখতে চাই’ বলে দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। পাকিস্তান থেকে বাংলাদেশী কূটনীতিকে বহিস্কারের জেরে তিনি এ দাবি জানিয়ে ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই সঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে পাকিস্তানের মিশনকে পিআইএ ফ্লাইটে তুলে দেয়ার জোর দাবি জানান তিনি।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: জঙ্গীরাষ্ট্র পাকিস্তান থেকে বাংলাদেশের কূটনীতিককে বহিস্কারের প্রতিবাদে আগামী ২৪ ঘন্টার মধ্যে পাকিস্তানের মিশনকে পিআইএ ফ্লাইটে তুলে দেয়ার জোর দাবি জানাচ্ছি। আজ ঘুম থেকে উঠে পাকিস্তান দূতাবাসে তালা দেখতে চাই, ব্যাস! ধৃষ্টতার একটা সীমা আছে। পাকিস্তান ইতোমধ্যেই সব সীমা লঙ্ঘন করেছে।
সরকারের তামাশা দেখার সুযোগ শেষ। প্রয়োজনে আবার রাজপথে নামবো, এক বিন্দু ছাড় দেয়া হবে না।






