পাকিস্তানের পেশাওয়ারের স্কুলে হামলায় ঘটনায় জড়িত চার জঙ্গির ফাঁসি কার্যকর হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের শহর কোহাটের একটি কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয়।
ভয়াবহ ওই হামলার ১ বছর পূর্তির দু’সপ্তাহ আগেই প্রথমবার চার হামলাকারীর মৃত্যুদণ্ড কার্যকর হলো।
হামলায় জড়িত মৌলবী আবদুস সালাম, হযরত আলী, মুজিবুর রেহমান ও সাবিল আলিয়াস ইয়াহইয়া নামের ওই চার জঙ্গির ব্ল্যাক ওয়ারেন্ট তালিকায় সোমবার স্বাক্ষর করেন পাকিস্তান আইএসপিআর প্রধান জেনারেল রাহিল শরীফ।
অন্য হামলাকারীদেরও খুব দ্রুত আইনের আওতায় আনার জন্য নতুন করে সেনা আদালত গঠন করা হয়েছে।
গত বছর ১৬ ডিসেম্বর পেশাওয়ারের আর্মি পাবলিক স্কুলে জঙ্গি হামলায় দেড় শতাধিক ছাত্র নিহত হয়। যাদের বেশিরভাগই ছিলো শিশু।






