পাকিস্তানের ফয়সালাবাদে সড়ক দুর্ঘটনায় দুইজন শিশুসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সিনিয়র পুলিশ কর্মকর্তা আফজাল আহমেদ এএফপিকে জানায়, বাসটি পাঞ্জাবের থাইক্রিওয়ালা এলাকার জং রোডে বিপরীত দিক থেকে আসে একটি ট্রাক্টরের ট্রলির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে উদ্ধারকারী টিম ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দলের কর্মকর্তারা জানান, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০১৩ সালে পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪ হাজার পাঁচ’শ জন নিহত হয়।







