আন্তর্জাতিক

ভারতের রাজস্থানে জিপ-ট্রাকের সংঘর্ষে বহু হতাহত

ভারতের রাজস্থানে জিপ-ট্রাকের সংঘর্ষে বহু হতাহত

ভারতের রাজস্থানে জিপ ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত জিপ চালকের অবস্থা সংকটাপন্ন।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রাওয়াতসর-হনুমানগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

রাওয়াতসর থেকে ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই জিপটি হনুমানগড় শহরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরাদেহ উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছে।

জিপের চালক জীবিত থাকলেও তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার নির্মল বিষ্ণু। সংঘর্ষের পর জিপটি উল্টে গেলে এর নিচে অনেকে চাপা পড়েন। এতে মরদেহগুলো বিকৃত হয়ে যায়।

ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করা হয়েছে। ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়:টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা পাকিস্তান-সড়ক দুর্ঘটনা সড়ক দুঘর্টনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…