চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে মাসুদ আজহারের ভাই, ছেলেসহ আটক অর্ধশতাধিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জঙ্গি-পাকিবস্তান-ভারত

জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহার

পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের ভাই মুফতি আবদুল রউফ ও ছেলে হামাজ আজহারসহ অর্ধশতাধিক সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

দেশটির স্বরাষ্ট্র সচিব আজম সুলেমান খান বলেন, জাতীয় নিরাপত্তা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে দেশব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে নিষিদ্ধ সংগঠনগুলোর সব সম্পত্তিও জব্দ করা হবে বলে জানান স্বরাষ্ট্র সচিব।

এ বিষয়ে তার বরাতে মঙ্গলবার প্রকাশিত সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘আগে থেকেই সিদ্ধান্ত হয়েছিল সবগুলো নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ ত্বরান্বিত হবে। এরই ধারাবাহিকতায় মুফতি আবদুল রউফ এবং হামাজ আজহারসহ নজরদারিতে থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪৪ জন সদস্যকে তদন্তের খাতিরে সতর্কতামূলক হেফাজতে নেয়া হয়েছে।’

Banglabid

আজম সুলেমান খান জানান, পুলওয়ামা হামলার পর গত সপ্তাহে ভারতের দেয়া সন্ত্রাসীদের তালিকায় মুফতি আবদুল রউফ ও হামাজ আজহারের নাম রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত ড. আসাদ মাজিদ খান বলেছেন, দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কমাতে ভারতকে আলোচনার সুযোগ দিতে প্রস্তুত রয়েছে পাকিস্তান।

আর ভারত এরপর আর কোনো হামলা হলে পাকিস্তানকে ছাড় দেবে না বলে দেশের সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বলা হয়েছে, কূটনৈতিক এবং আন্তর্জাতিকভাবেই পাকিস্তানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির কৌশল হাতে নিয়েছে দিল্লি।

Reneta

এর আগে পাকিস্তান সরকার দেশজুড়ে চরমপন্থি-জঙ্গিদের বিরুদ্ধে কঠোর দমনমূলক অভিযান চালানোর ঘোষণা দেয়ার পরও জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ (জেইএম) নিজেদের বিদ্বেষমূলক বার্তা ছড়িয়ে যাচ্ছে বলে মঙ্গলবার দাবি করেছিল এনডিটিভি।

এনডিটিভি জানায়, পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ ঘোষিত জেইএম’র সাপ্তাহিক পত্রিকা আল কালাম এখনো ইন্টারনেটে পড়া যাচ্ছে। আর তাতে ‘সাদী’ ছদ্মনামে লেখা প্রায় আড়াইশ’র বেশি প্রবন্ধ রয়েছে।

এই ছদ্মনামটি জইশের প্রধান মাসুদ আজহারের বলে দাবি করা হয়েছে। জইশ প্রধান আজহারের বিরুদ্ধে ভারতে হওয়া একাধিক জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

আল কালামে শেষ প্রবন্ধটি আপলোড হয়েছিল ২৭ ফেব্রুয়ারি। এর ঠিক একদিন আগেই পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বালাকোটে জইশের মূল ঘাঁটিতে আঘাত হানে ভারতের একটি মিগ-২১ যুদ্ধবিমান। বিমান হামলার বিষয়টি তুলে ধরে ওই প্রবন্ধে লেখা হয়েছে: ‘ভারত যেন না ভাবে আমরা ভয় পাচ্ছি’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জইশ-ই-মোহাম্মদজঙ্গিপাকিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওবায়দুল কাদেরের অবস্থা পর্যালোচনা করবে মেডিকেল বোর্ড

পরবর্তী

চকবাজার ট্র্যাজেডি: অজ্ঞাত ১১ মরদেহের পরিচয় শনাক্ত

পরবর্তী
চকবাজার ট্র্যাজেডি-ডিএনএ-মরদেহ শনাক্ত

চকবাজার ট্র্যাজেডি: অজ্ঞাত ১১ মরদেহের পরিচয় শনাক্ত

ফাইল ছবি

পাটের সোনালি দিন ফিরিয়ে আনা হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আগস্ট ৩১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT