চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে অস্ট্রেলিয়ার হতাশার দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলীয় ক্রিকেটাররা পাকিস্তানে হতাশ হয়ে মাঠে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই যুগ পর পাকিস্তানে টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। সফরকারীদের নিরাপত্তা থেকে শুরু করে আতিথেয়তায় কোনো কমতি রাখছে না পাকিস্তান বোর্ড। মাঠের লড়াইয়েও খামতি রাখছে না বাবর আজমের দল। অস্ট্রেলিয়াকে হতাশায় ডুবিয়ে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথমদিন নিজেদের করেছে স্বাগতিকরা।

শুক্রবার বেনো-কাদির ট্রফির প্রথম টেস্টের প্রথমদিনে ছড়ি ঘুরিয়েছেন পাকিস্তানের তিন ব্যাটার। প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্কদের বিপক্ষে ধৈর্য রাখার খেলায় ভালোই উতরে গেছেন তারা। ক্যারিয়ারের প্রথম শতক পেয়েছেন ইমাম-উল হক, সেঞ্চুরির পথে আছেন আজহার আলী। দিন শেষে দলও আছে দারুণ অবস্থায়। ৯০ ওভার শেষে এক উইকেট হারিয়ে পাকিস্তান তুলেছে ২৪৫ রান।

সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান- ২৪৫/১ (প্রথমদিন শেষে)

Banglabid

পাকিস্তান-অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তির নামে আয়োজিত সিরিজের সফরকারীদের হতাশা শুরু প্রথম বল থেকেই। উইকেটের জন্য লড়তে হয়েছে কামিন্সের দলকে। একাদশের অভিজ্ঞ, কম অভিজ্ঞ হয়ে একেবারে আনকোরা বোলাররাও চেষ্টা করেছেন উইকেট তুলতে। অজি অধিনায়ক কামিন্স এদিন একাদশের আটজনকে ব্যবহার করেছেন। সাফল্য বলতে একমাত্র নাথান লায়নই যা একটু পেয়েছেন।

লায়ন যখন ওপেনার আবদুল্লাহ শফিককে ফেরান, পাকিস্তানের সংগ্রহ শতক ছাড়িয়েছে। শফিক নিজেও ছিলেন পঞ্চাশের কাছাকাছি। ৪৪ রানের মাথায় রাখতে পারেননি ধৈর্য। ১০৫ বলের ইনিংস থেমেছে কামিন্সকে ক্যাচ দিয়ে।

এরপর উইকেটের জন্য হাঁসফাঁস শুরু অস্ট্রেলিয়ার। চলে দিনের শেষ বল পর্যন্ত। মাঝে আট বোলার ব্যবহার করে কামিন্স থামাতে পারেননি স্বাগতিক ওপেনার ইমাম-উল হক ও তিনে নামা আজহার আলীকে। দুজনের অবিচ্ছিন্ন ১৪০ রানের জুটি গলার কাঁটা হয়েছে অজিদের।

Reneta

স্বাগতিকদের দিনটা নিজেদের করার অন্যতম কারিগর ইমাম-উল হক। ক্যারিয়ারের ১২ টেস্ট খেলতে নেমে চতুর্থ ফিফটি ছাড়ানো ইনিংসকে রূপ দিয়েছেন শতকে। প্রথম শতকের পর থামেনি বাঁহাতি ব্যাটার। এগিয়ে যাচ্ছেন দেড়শর দিকে। ২৭১ বলে ১৩২ রানে অপরাজিত আছেন।

অপর প্রান্তে ইমামকে যোগ্য সঙ্গ দিয়েছেন অভিজ্ঞ আজহার। দিনশেষে তিনি তুলেছেন ৩৫তম ফিফটি, এগোচ্ছেন ১৯তম শতকের পথে। আছেন ৬৪ রানে অপরাজিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কামিন্সপাকিস্তানরাওয়ালপিন্ডি টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে স্বর্ণের দাম বাড়ল

পরবর্তী

টাইগারদের নতুন বোলিং কোচ ডোনাল্ড

পরবর্তী
বিশ্বকাপ ক্রিকেটের জন্য ডোনাল্ডের ছবি, বাংলাদেশ ক্রিকেট দলের কোচ. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইগারদের নতুন বোলিং কোচ ডোনাল্ড

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ছবি, যেখানে তিনি বসে আছেন এবং পেছনে রাশিয়ার পতাকা দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া আরও নিষেধাজ্ঞার সাথে মানিয়ে নিতে সক্ষম: পুতিন

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT