চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নেই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ পূর্বাহ্ণ ১১, জানুয়ারি ২০১৬
রাজনীতি
A A

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নেই বলে মত দিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।

দেশের মানুষের প্রয়োজনে আরো কয়েকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকা প্রয়োজন বলে মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘এখন ২০ দলীয় জোট ভাঙছে; ভবিষ্যতে বিএনপিও ভাঙবে।’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, আপনাকে ২০১৯ সালের নির্বাচনে পরাজিত করা হবে। আসুন যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ সহ আমরা সবাই শেখ হাসিনার নেতৃত্বে চূড়ান্ত জয়ের জন্য প্রস্তুত হই। 

সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে দলীয় প্রধান শেখ হাসিনার বক্তব্যের আগে কেন্দ্রীয় নেতারা বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দেশ।’

মুক্তিযুদ্ধের শহীদ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি এবং মানুষ পুড়িয়ে মেরে মানবতাবিরোধী অপরাধ করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার হওয়া উচিত বলে মন্তব্য করে আওয়ামী লীগ নেতারা বলেন, ‘বাংলাদেশে পাকিস্তানের কূটনৈতিক মিশন না থাকলে এদেশে বসে পাকিস্তানি কূটনীতিকরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতো না।’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, আজ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নেই। পাকিস্তানের এক কূটনীতিক বাংলাদেশের মাটিতে বসেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বাংলাদেশ সৃষ্টি হয়েছে পাকিস্তান এখনো মেনে নিতে পারেনি। এখনো ষড়যন্ত্র করছে। 

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, জোট ভাঙে আপনার আর দেউলিয়া হয় আওয়ামী লীগ। এসব কোথা থেকে এনেছেন? যদি এমন অবস্থায় চলে তাহলে এখন তো শুধু আপনার জোট ভাঙছে কয়েকদিন পর দলও ভাঙবে।

নেতারা আরো বলেন, ‘পাকিস্তানের হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাই খালেদা জিয়ার বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই।’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বড় জয়ে সিরিজ শুরু মিরাজদের

পরবর্তী

‘নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে’

পরবর্তী

‘নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে’

বেতন কাঠামোতে সংশোধনের দাবিতে প্রকৃচির কর্মবিরতি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT