বড় জয় দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের যুবাদের ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে মেহেদী হাসান মিরাজের দল।
মিরপুরের হোম ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে সনজিৎ সাহার জোড়া উইকেট শিকারে কিছুটা চাপে পরে ক্যারিবীয়রা। পরে শাওন গাজীর দূর্দান্ত বোলিংয়ে ৩৯ ওভার ২ বলে ১১৬ রান তুলতেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। শাওন তুলে নেন ৪ উইকেট।
১১৪ রানের অল্প পুঁজি তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৮ রানে পিনাক ঘোষের উইকেট হারায় বাংলাদেশ। পরবর্তীতে জয়রাজকে সাথে নিয়ে জয়ের লক্ষ্যে এগিয়ে যেতে থাকেন সাইফ হাসান।
দলীয় ৪৬ রানের সময় স্মিথের বলে ভালো খেলতে থাকা জয়রাজ ব্যক্তিগত ১৮ রান করে আউট হয়ে যান। সেখান থেকে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে শান্ত ও সাইফ ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ২০.৩ ওভারে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
সাইফ হাসান ধীরগতিতে ৬৮ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেললেও শান্ত ৬ চার ও ১ ছয়ের সাহায্য মাত্র ৩৬ বলে পরাজিত ৪১ রান করে মাঠ ছাড়েন।
ঘূর্ণিতে ২৪ রান খরচায় ৪ উইকেট শিকার করে নিয়ে দলের জয়ে ভূমিকা রাখার জন্য ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের সালেহ আহমেদ শাওন।






