বাংলাদেশ

‘পাকিস্তানের ষড়যন্ত্র মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে’

বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা সাংবাদিকদের সাথে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, বেশ কিছু সাংবাদিক তার বক্তব্য রেকর্ড করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করা ভিডিওচিত্র প্রচারের প্রতিবাদ করেছে বাংলাদেশ। একই সঙ্গে পাকিস্তানের যে কোন ষড়যন্ত্র নিয়ে সতর্ক অবস্থানের কথাও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

মঙ্গলবার বিকালে পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে নিজেদের কঠোর অবস্থানের পাশাপাশি সতর্কও করে দিয়েছে ঢাকা। ইসলামাবাদ ঘটনাটিকে অনিচ্ছাকৃত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রায় চৌদ্দ মিনিটের একটি টিভি টক-শো আপলোড করাকে কেন্দ্র করে আবারও অস্থির ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক। দু’দিন আগে আপলোড করা ওই টক-শো’টিতে বঙ্গবন্ধুর খণ্ডিত সাক্ষাতকার প্রচার করে বোঝানোর চেষ্টা হয়েছে, তিনি স্বাধীনতার পক্ষে ছিলেন না। একইসঙ্গে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব নন বরং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান।

ভিডিওচিত্রটি নজরে আসার পর বিকেলে পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবে বৈঠকের ছবি তুলতে দেওয়া না হলেও বিবৃতিতে জানানো হয়, অভ্যন্তরীণ ইস্যুতে পাকিস্তানের নাক গলানো পছন্দ করছে না বাংলাদেশ।

ইতিহাস বিকৃত করার এই চেষ্টাকে ঢাকা ভালো চোখে দেখছে না বলে ইসলামবাদকে সাফ জানিয়ে দেওয়া হয়।

তবে পাকিস্তানের হাইকমিশনার রাফিউজ্জামান সিদ্দিকী সভা শেষে সরাসরি গাড়িতে উঠে যান। কোনো কথা বলতে রাজি হননি তিনি।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…