চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের প্রেমে মশগুল খালেদা: হানিফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ন ২৬, ডিসেম্বর ২০১৭
রাজনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিন্তা-চেতনা ও মননে এখনও ‘পাকিস্তান প্রীতি’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, খালেদার মনে পেয়ারে পাকিস্তান। তিনি এখনও পাকিস্তানের প্রেমে মশগুল হয়ে আছেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত বিজয় দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি শুক্কুর মাহমুদ’র সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিভাগের সম্পাদক হাবিবুর রহমান সিরাজসহ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া ও বিএনপি দেশটাকে পাকিস্তানের ফেডারেল বানাতে চেয়েছিলেন। জিয়া দালাল আইন বাতিল করে যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছিলো।

“দেশটাকে পাকিস্তানি ভাবধারায় প্রতিষ্ঠিত করেছিলো। এসব ইতিহাস মানুষ ভুলে যায়নি।”

তিনি বলেন, বিএনপির ২০১৮ সালের নির্বাচনে নয়, তাদের জয়ের জন্য ২০২৯ সালের নির্বাচনের ফলাফল নিয়ে চিন্তা করতে হবে।

Reneta

“বিএনপি ক্ষমতায় থেকে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে, দুর্নীতি করেছে। যে প্রতিষ্ঠানের কোনো অস্থিত্ব নেই সেই প্রতিষ্ঠানের নামে টাকা তুলে আত্মসাৎ করেছে।” তিনি বিএনপিকে ক্ষমা চেয়ে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ মানবিক বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। উন্নয়নের সব সূচকেই পাকিস্তানকে ছাড়িয়েছে বাংলাদেশ।

“বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলো। খালেদা জিয়ার দুর্নীতিবাজ পুত্র লন্ডনে বসে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।” দেশবিরোধী এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগবিএনপিমাহবুব-উল আলম হানিফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT