পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শাহবাজ শরীফ। সোমবার পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে।
পাকিস্তানের গণমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
শাহবাজের নিজের দল মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)’র পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা মজলিস-ই-আমলসহ বেশ কয়েকটি দলের সমর্থন পেয়েছেন তিনি। আর ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্যোগের বিরোধিতা করে সংসদ থেকে ওয়াকআউট করে।
ইমরান খানের মন্ত্রিসভার সদস্য মেহমুদ কুরেশি রবিবার পিটিআই’র তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেও দলের সিদ্ধান্তে শেষ পর্যন্ত সংসদ থেকে ওয়াকআউটের সিদ্ধান্ত নেন ইমরান অনুসারীরা।








