চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের জালে বাংলাদেশের ১৭ গোলে স্বপ্নার ৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। রোববার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে পাকিস্তানিদের ১৭-০ গোলে হারিয়েছে লাল-সবুজরা। সিরাত জাহান স্বপ্না ৭ ও মার্জিয়া করেছেন ৪টি করে গোল।

দুই মাস আগে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ১৪-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছিল বাংলাদেশের মেয়েরা।

গ্রুপপর্বের প্রথম জয়েই সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ। কেননা এই পাকিস্তানকে আগেরদিন ১২-০ গোলে হারিয়েছে নেপাল। তাতে পাকিস্তানিদের বিদায় নিশ্চিত। সেমির টিকিট পাওয়া নেপাল ও বাংলাদেশ গ্রুপপর্বের সেরা হতে পরের ম্যাচে মুখোমুখি হবে।

এদিন ম্যাচের তিন মিনিটের সময় এগিয়ে যেতে পারত বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের নেয়া ফ্রি-কিক পাকিস্তান গোলকিপার ঠেকানোর পর বল পোস্টে প্রতিহত হয়। তবে চার মিনিট পরই লিড নেয় বাংলাদেশ। পাকিস্তান বক্সে জটলার মধ্যে থেকে গোলের শুরুটা করেন মার্জিয়া।

এক মিনিট পর বাংলাদেশের আরও একটি শট রুখে দেন পাকিস্তান গোলকিপার। তবে ৯ মিনিটে মাথায় আর আটকে রাখতে পারেনি পাকিস্তানিরা। লাল-সবুজদের দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন মোসাম্মৎ সিরাত জাহান স্বপ্না। ১৩ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তিননম্বর গোল করেন মার্জিয়া। পরে দলকে ৪-০ গোলে এগিয়ে দিয়ে ২২তম মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন মার্জিয়া।

ঘড়ির কাঁটায় ম্যাচের বয়স ৩০ মিনিট ছুঁতেই ৫-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দলের পাঁচনম্বর গোলটি করেন স্বপ্না। দুই মিনিট পর আবার এগিয়ে যায় লাল-সবুজরা। পেনাল্টি থেকে দলের ছয়নম্বর গোলটি করেন শিউলি আজিম। ৩৭ মিনিটে গোল করেন মিসরাত জানান। ৪৪ মিনিটে গোল করে প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক আর দলের দুই হালি পূর্ণ করেন স্বপ্না।

Reneta

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তানি মেয়েরা। বল ঠেকাতে ব্যস্ত থাকায় বাংলাদেশ রক্ষণে একবারও আক্রমণ করতে পারেনি দলটি। এই অর্ধের ৫৮ মিনিটে গোল করেন মোসাম্মৎ আঁখি খাতুন। ৬২ মিনিটে নিজের পঞ্চম গোলটি করেন স্বপ্না। ৬৯ মিনিটে বাংলাদেশের ১১তম গোলটি করেন শিউলি আজিম।

ম্যাচের ৭১ মিনিটে নিজের চতুর্থ ও দলের ডজন পূর্ণ করা গোলটি করেন মার্জিয়া। তিন মিনিট পর বাংলাদেশকে আরেকটি গোল এনে দেন স্বপ্না। পরের মিনিটেই অনূর্ধ্ব-১৫ দলের ১৪তম গোলের স্কোরলাইন স্পর্শ করান শ্রীমতি কৃষ্ণরানি সরকার।

আর ৭৫তম মিনিটে দলের ১৫তম ও নিজের ষষ্ঠ গোলটি করেন স্বপ্না। ৮৭ মিনিটের গোল উৎসবে যোগ দেন তহুরা খাতুন। শেষে যোগ করা সময়ে পাকিস্তানের কফিনে শেষ পেরেক ঠোকেন নিজের সপ্তম আর দলের ১৭তম গোল করা স্বপ্না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ নারী ফুটবল দললিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সামাজিক মাধ্যম ব্যবহারে সময় বেঁধে দিচ্ছে ব্রিটেন

পরবর্তী

চ্যানেল আই: একটু আলাদাই…

পরবর্তী
চ্যানেল আই

চ্যানেল আই: একটু আলাদাই...

এবারও গেট ভেঙে মাঠে ঢুকবে দর্শক?

সর্বশেষ

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT