চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন শহীদ খান আব্বাসী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
শহীদ খাকান আব্বাসী

শহীদ খাকান আব্বাসী

পাকিস্তানের পদত্যাগকারী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্থলাভিষিক্ত হচ্ছেন তার ছোট ভাই পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ এবং অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন শহীদ খান আব্বাসী।

শনিবার দুইটি পৃথক সভা করে নওয়াজ শরীফ ও ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতারা এই সিদ্ধান্ত গ্রহণ করেন। পাকিস্তানের ডেইলি ডন সূত্রে এ সংবাদ জানা যায়।

শহীদ খান আব্বাসী গতকাল শুক্রবার পর্যন্ত পেট্রোলিয়াম মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার অধীনেই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত নতুন প্রধানমন্ত্রী ক্ষমতাগ্রহণের আগ পর্যন্ত দায়িত্বপালন করবেন তিনি।

Banglabid

তবে এ বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

নিয়ম অনুযায়ী, ক্ষমতাসীন পিএমএল-এন দলের প্রধান হওয়ার সূত্রে নওয়াজ শরীফ তার উত্তরসূরী হিসেবে একজনকে মনোনীত করতে পারেন। তার জায়গায় তার ছোট ভাই শাহবাজ শরীফকে মনোনীত করা হয়েছে।

শাহবাজ শরীফ

পিএমএল-এন পাকিস্তানের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ হওয়ায় শাহবাজ শরীফের বিষয়ে এখন পার্লামেন্টে সরাসরি ভোটাভুটি হবে।

Reneta

পানামা পেপারস কেলেঙ্কারি মামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা এবং নওয়াজের পদত্যাগের পর দেশটির নতুন প্রধানমন্ত্রী কে হবেন– এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা চলে আসছিলো। এর মধ্যে আজ এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

একই সঙ্গে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন এই পদে দায়িত্বপালন করে আসা শাহবাজ শরীফ তার উত্তরসূরী হিসেবে  কাওকে মনোনীত করতে হবে। বিভিন্ন সূত্রে এটি নিশ্চিত হওয়া গেছে যে প্রদেশটির কর ও শুল্ক মন্ত্রী মুজতাবা সুজাউর রেহমান শাহবাজ শরীফের স্থলাভিষিক্ত হচ্ছেন।

সর্বোচ্চ আদালতে অযোগ্য ঘোষিত হওয়ার পর শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেন নওয়াজ শরীফ। এদিন দেশটির সুপ্রিম কোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন।

২০১৫ সালে পানামা পেপার্স কেলেঙ্কারিতে নওয়াজের পরিবারের দুর্নীতির বিষয়টি উঠে আসে। এরপরেই নওয়াজ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তবে কোনো ধরনের দুর্নীতির কথা বরাবরই অস্বীকার করে এসেছেন নওয়াজ শরীফ।

পাকিস্তানে কোনও বেসামরিক প্রধানমন্ত্রী কখনও পাঁচ বছরের মেয়াদ পুরো শেষ করতে পারেননি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া নওয়াজের মেয়াদ শেষ হতে আর এক বছরেরও কম সময় বাকি ছিল। আর সেই সময় শেষ হওয়ার আগেই বিদায়ের ঘোষণা দেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানপানামা পেপারস কেলেঙ্কারি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে: ড. আব্দুর রাজ্জাক

পরবর্তী

নেইমারের জায়গায় দিবালাকে চান ৫০ ভাগ ভোটার

পরবর্তী

নেইমারের জায়গায় দিবালাকে চান ৫০ ভাগ ভোটার

জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ । কৌতুক অভিনেতা হিসেবেই যিনি সুপরিচিত।

ফারুককে যেভাবে বোকা বানিয়েছিলেন হুমায়ূন আহমেদ

সর্বশেষ

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT