চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম সফল বিমান হামলা নারায়ণগঞ্জে

কাজী ইমদাদকাজী ইমদাদ
১১:০১ পূর্বাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

একাত্তরে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে পাকিস্তানী বাহিনীর রসদ ও সৈন্য সরবরাহ বন্ধ করে দিয়েছিলো বিমান বাহিনীর আক্রমণ। ৩ ডিসেম্বর পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে সরাসরি প্রথম অভিযান চালায় বাংলাদেশের বিমান বাহিনী।

নারায়ণগঞ্জ শহরের কাছে গোদনাইল দেশের অন্যতম বৃহৎ তেলের ডিপো। একাত্তরে ছিলো পাকিস্তানী বাহিনীর শক্ত ঘাঁটি। ৩ ডিসেম্বর বাংলাদেশ বিমান বাহিনী প্রথম হামলা চালায়। পাকিস্তান বিমান বাহিনীর রসদ সরবরাহ হতো এখান থেকেই। এখানে মুক্তিযোদ্ধা ও নিরীহ বাঙ্গালীদের ধরে এনে নির্যাতনও করতো পাকিস্তানী বাহিনী। তেলের ডিপোর পাশেই একটি জেটি রয়েছে, যেখানে পাকিস্তানী হানাদাররা নিরীহ মানুষজনকে এনে নির্যাতন শেষে হত্যা করে পানিতে ভাসিয়ে দিতো।

পাকিস্তানী বিমানবাহিনীকে দুর্বল করতে বাংলাদেশ বিমান বাহিনী এ ডিপোকেই প্রথম টার্গেটে পরিণত করে। চালায় সফল অভিযান। সফল ওই হামলায় নেতৃত্ব দিয়েছিলেন সেসময়ের স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম। পরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হিসেবে অবসরে যাওয়া এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ জানিয়েছেন সেদিনের সেই অবিস্মরণীয় হামলার কথা।

তিনি বলেন: নারায়ণগঞ্জে এই ডিপোতে হামলার বিষয়টি একটি ঐতিহাসিক ঘটনা। কারণ বাংলাদেশ বিমানবাহিনী এখানেই প্রথম আকাশযুদ্ধে আক্রমণ করে। প্রথম সফল অভিযানের পর পর্যায়ক্রমে সিলেট থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত একের পর এক আক্রমণ করা হয় এবং ধ্বংস করে দেয়া হয় বাংলাদেশ ভূখণ্ডে পাকিস্তানি বাহিনীর উড্ডয়ন ক্ষমতা।

ভারতের একটি বিমানঘাঁটি থেকে ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ও আকরামের নেতৃত্বে রকেট ছুঁড়ে চট্টগ্রাম তেল ডিপোও ধ্বংস করে দেয় বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ ভূখণ্ডে পাকিস্তানী বাহিনীর উড্ডয়ন ক্ষমতা শেষ হয়ে যায় অতি দ্রুত।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিমান বাহিনীমুক্তিযুদ্ধমুক্তিযোদ্ধা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস

মে ১১, ২০২৬

আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

মে ১১, ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতির শপথ

মে ১১, ২০২৬

ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবীর নানকের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ

মে ১১, ২০২৬

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT