চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানি বাহিনীর আক্রমণ আঁচ করতে পেরেছিলেন বঙ্গবন্ধু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পৈশাচিক হত্যাযজ্ঞ চালানোর জন্য পাকিস্তানি বাহিনী যে আক্রমণ করবে তা আগেই জেনেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আক্রমণ হলে স্বাধীনতার ঘোষণাসহ যা যা করার প্রয়োজন তার সব কিছুরই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বৈঠক করতে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া খান। কিন্তু আড়ালে ছিলো ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। ২৫ মার্চ ১৯৭১… বিকেল সাড়ে পাঁচটার পর ঢাকার প্রেসিডেন্ট ভবন থেকে জেনারেল ইয়াহিয়া চলে যান এয়ারপোর্টে। সেখান থেকে সরাসরি করাচি। যাবার আগে নির্দেশ দিয়ে যান নিরস্ত্র বাঙালির ওপর সশস্ত্র হামলার।

পাকিস্তানি বাহিনীর নীল নকশার কথা তখনও কোন বাঙালি আন্দাজ করতে না পারলেও ঠিকই তা জেনেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জানতেন পাকিস্তানি বাহিনী যে ষড়যন্ত্র করেছে তাতে করে তিনি গ্রেফতার হবেন। এমনকি এরপর তার জীবনও চলে যাবে। কিন্তু বাঙালিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন যে নেতা সেই নেতা জীবনের মায়া ত্যাগ করে অবস্থান করেন ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে।

Banglabid

নীলনকশা অনুযায়ী মধ্যরাতেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঘুমন্ত বাঙালির ওপর ঝাপিয়ে পড়ে পাকিস্তানী হানাদারদাররা। রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গোটা ঢাকার ওপর ঝাপিয়ে পড়ে পাকিস্তানী বাহিনী। চালায় মধ্যযুগীয় পৈশাচিক হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ।

২৫ মার্চ রাতে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধুকে। তার আগেই ইপআিরএর ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন বাংলার অবিসংবাদিত নেতা। স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে পাকিস্তানী সেনাদের বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করার আহ্বান জানান বঙ্গবন্ধু।

ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ট্যাংক ও মর্টার নিয়ে ২ হাজার বাঙালি অফিসার ও সৈনিকদের ওপর হামলা চালায় পাকিস্তানী বেলুচ রেজিমেন্ট। হত্যা করে হাজার হাজার বাঙালিকে। তাদের সেই নৃশংস, বর্বর ও গৃণিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে সশস্ত্র মুক্তি সংগ্রাম শুরু করে বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin10
পূর্ববর্তী

শেষ সময়ের গোলে সুইডেনকে হারাল চিলি

পরবর্তী

সহজ শর্তে ব্যাংক ঋণ চান কৃষকরা

পরবর্তী

সহজ শর্তে ব্যাংক ঋণ চান কৃষকরা

বল টেম্পারিংয়ে ধরা পড়ে স্মিথদের ক্ষমার আবদার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT