আন্তর্জাতিক

পাকিস্তানি চোখের কাজল ব্যবহার করে অস্ট্রেলিয়ায় ৩ শিশু অসুস্থ

পাকিস্তানি চোখের কাজল ব্যবহার করে অস্ট্রেলিয়ায় ৩ শিশু অসুস্থ

আইলাইনার বা কাজল চোখের পাতায় ব্যবহার করে অস্ট্রেলিয়ায় তিনটি শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডাক্তারি পরীক্ষায় পাকিস্তানের হাশমী কাজলে বিষাক্ত সীসার উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। 

এ ঘটনার পর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রাষ্ট্রীয় সরকার পাকিস্তানের তৈরি কাজলের হাশমী ব্র্যান্ড পণ্যগুলির ওপর স্বাস্থ্য গণসচেতনতা অ্যালার্ট জারি করেছে।

সুরমা জাতীয় এই ধরণের কাজলে ৮৪ শতাংশ সীসার পাশাপাশি অন্যান্য বিপজ্জনক ধাতুও পাওয়া যায়।

সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, পাকিস্তান থেকে বৈধ ভাবেই অস্ট্রেলিয়ায় পণ্যটি আমদানি করা হয়। কিন্তু এতে বিপজ্জনকভাবে বিভ্রান্তিকর প্যাকেজিং ছিল বলে ধারণা করা হচ্ছে।

ডাক্তাররা যখন শিশু তিনজনের রক্ত পরীক্ষা করে তখনই ওই বিষাক্ত সীসার উপস্থিতি পেয়ে সতর্ক করে দেয়।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যাট কিয়ান বলেন, তদন্তকারীরা হাশমির ব্র্যান্ড কাজলে  স্বাস্থ্যগত সমস্যা দেখাতে পারে।

এদিকে অন্যান্য দেশগুলি ইতোমধ্যে হ্যাশমি ব্র্যান্ড আইলাইনার বা কাজলগুলো সম্পর্কে স্বাস্থ্য সতর্কবার্তা জারি করেছে। এবং এই পণ্যটি যুক্তরাষ্ট্র থেকে  বিক্রয়ের জন্য নিষিদ্ধ ঘোষনা করা হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…