চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
৯:০৬ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সাফ সুজুকি কাপে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-০ গোলের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। কোনো অঘটন না ঘটলে গ্রুপ ‘এ’ থেকে জেমি ডের শিষ্যদের সেমিফাইনাল একপ্রকার নিশ্চিত।

টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

২০০৯ সালে শেষবার এই বঙ্গবন্ধু স্টেডিয়ামেই সেমিফাইনালের টিকিট পেয়েছিল বাংলাদেশ। প্রায় দশ বছর পর আরও একবার একই মাঠে শেষ চারের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলল লাল-সবুজরা।

পাকিস্তান যে কঠিন পরীক্ষা নিতে পারে সে বিষয়ে আগেই সতর্ক করেছিলেন জেমি ডে। ম্যাচের ৯ মিনিটে স্বাগতিক কোচের সতর্কবার্তা প্রায় ফলেই যাচ্ছিল। পাকিস্তানি ফরোয়ার্ড মুহাম্মদ আলির হেড লাফিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন লাল-সবুজ গোলরক্ষক শহিদুল আলম সোহেল।

দৈহিক লম্বা গড়নের পাকিস্তানিদের কাছে পিছিয়েই থেকেছে বাংলাদেশ। গোলরক্ষক শহিদুল আলম একাধিকবার ত্রাতা না হলে স্পটকিক থেকে অন্তত দুবার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল পাকিস্তানিরা।

বাংলাদেশের চেষ্টা ছিল প্রতিপক্ষের বাঁ-প্রান্ত ব্যবহার করে আক্রমণে যাওয়ার। যখনই বল পেয়েছেন সাদ-সুফিলরা, আক্রমণে গিয়েছেন ঠিকই, তবে দলবেঁধে সেসব আক্রমণ প্রতিহত করে দিয়েছে পাকিস্তান।

Reneta

বিরতি থেকে ফিরে অবশ্য গোছানো ফুটবল খেলার চেষ্টা করেছে বাংলাদেশ। কিন্তু ডিফেন্ডারদের ভুলে আরও একবার স্বাগতিকদের প্রায় কাঁপিয়ে দিচ্ছিল পাকিস্তানিরা। ৫৫ মিনিটে টুটুল হোসেন বাদশার ভুলে মুহাম্মদ আলির নেয়া জোরাল শট লাফিয়ে কর্নারের বিনিময়ে ফিরিয়েছেন লাল-সবুজ গোলরক্ষক সোহেল।

তিন মিনিট পরেই ম্যাচে গোলের প্রথম সুযোগ আসে বাংলাদেশের সামনে। ৫৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বিপলু আহমেদের নেয়া শট অবশ্য পাকিস্তানি গোলরক্ষক ফিরিয়ে দিয়ে হতাশ করেন স্বাগতিকদের।

এরপর বাকিটা সময় যতটা না হয়েছে মাঠের খেলা, তার চেয়ে বেশি খেলা জমিয়েছে উত্তেজনা। দুদলই চেষ্টা করেছে একে অপরের প্রাধান্য বিস্তার করে আক্রমণ গড়ার। সঙ্গে উত্তেজনায় দুদলের খেলোয়াড়রা জড়িয়েছেন হাতাহাতিতেও।

এমন উত্তেজনার মধ্যে যখন গোলশূন্য ড্রই মনে হচ্ছিল খেলার ফল, তখনই ফেরে বাংলাদেশ। ৮৫ মিনিটে বিশ্বনাথ ঘোষের থ্রো পাকিস্তানের ডি-বক্সে পড়লে সৃষ্টি হয় জটলার। জটলার মধ্যে থেকে মাথা ছুঁয়ে লাল-সবুজদের জয়সূচক গোলটি এনে দেন ডিফেন্ডার তপু বর্মণ।

তপু গোলের পর করেছেন জার্সি খোলা উদযাপন। দেখেছেন হলুদ কার্ড। অবশ্য যে গোলে তিন আসর পর সেমির পথে বাংলাদেশ, সেই গোলের পর উদ্যাম উদযাপনে হলুদ কার্ড দেখলে কিইবা আসে যায়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ফুটবললিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT