চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধের চাপে ইরানে পণ্যের দাম ঊর্ধ্বমুখী, লাখো চাকরি ঝুঁকিতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ০৩, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে ইরানে পণ্যের দাম দ্রুত বেড়ে চলেছে এবং লাখো মানুষের চাকরি সংকট দেখা দিয়েছে। এতে দেশটির অর্থনীতি ক্রমেই চাপে পড়ছে।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে দেখা গেছে, খাদ্য ও ওষুধ থেকে শুরু করে গাড়ি, বৈদ্যুতিক পণ্য ও পেট্রোকেমিক্যাল সামগ্রী প্রায় সব ক্ষেত্রেই আগের সপ্তাহের তুলনায় বেশি দাম দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয় অব্যবস্থাপনা, অবকাঠামোয় বোমাবর্ষণ, মার্কিন নিষেধাজ্ঞা, নৌ অবরোধ এবং তেহরান কর্তৃপক্ষের আরোপিত দীর্ঘদিনের প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ সব মিলিয়ে ৯ কোটির বেশি মানুষের এই দেশের অর্থনীতি গুরুতর ধাক্কা খাচ্ছে।

দেশটির মুদ্রা রিয়াল নতুন করে রেকর্ড দরপতনের মুখে পড়েছে। তেহরানের উন্মুক্ত বাজারে এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের দর নেমে এসেছে ১৮ লাখ ৪০ হাজারে। বাজারে অস্থিরতার কারণে মুদ্রা লেনদেনও কমে গেছে।

অনিশ্চয়তার কারণে অন্যান্য বাজারেও একই পরিস্থিতি বিরাজ করছে। পণ্যের সরবরাহ কমে যাওয়ায় অনেক বিক্রেতা অস্বাভাবিক হারে দাম বাড়াচ্ছেন যা গত এক দশকের উচ্চ মূল্যস্ফীতির সময়েও খুব কম দেখা গেছে।

Reneta

উদাহরণ হিসেবে, যুক্তরাষ্ট্রে ১ হাজার ২০০ ডলারের একটি ২৫৬ জিবি আইফোন ১৭ প্রো ম্যাক্স তেহরানের কিছু দোকানে প্রায় ৫০০ কোটি রিয়াল (প্রায় ২ হাজার ৭৫০ ডলার) দামে বিক্রি হচ্ছে। আবার অনেক দোকান পণ্য বিক্রিতেই অনীহা দেখাচ্ছে।

একইভাবে, ফরাসি মডেলের জনপ্রিয় গাড়ি পিউজো ২০৬-এর দাম দাঁড়িয়েছে প্রায় ৩০০০ কোটি রিয়াল (প্রায় ১৬ হাজার ৫০০ ডলার)। আমদানিকৃত গাড়ির ক্ষেত্রে সংকট আরও বেশি। কিছু ক্ষেত্রে প্রতিবেশী দেশের তুলনায় পাঁচগুণ পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।

রাষ্ট্রীয় টেলিভিশন গাড়ির বাজারে প্রতিদিন দাম বাড়ার বিষয়টি স্বীকার করলেও এর জন্য ‘মনস্তাত্ত্বিক কারণ’ এবং ‘ভুয়া মূল্য’ প্রচারের দায় বিক্রেতাদের ওপর চাপিয়েছে।

বর্তমানে ইরানে মাসিক ন্যূনতম মজুরি ১৭০ মিলিয়ন রিয়ালেরও কম (প্রায় ৯২ ডলার)। যদিও চলতি পারস্য বর্ষের শুরুতে সরকার এটি প্রায় ৬০ শতাংশ বাড়িয়েছে। পাশাপাশি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যে প্রতি ব্যক্তিকে মাসে ১০ ডলারেরও কম ভর্তুকি দেওয়া হচ্ছে।

একজন তেহরানবাসী বলেন, দাম আর বেতনের হিসাব মিলছে না। যা আছে, তা দ্রুত এমন কিছুর পেছনে খরচ করতে হচ্ছে যার মূল্য কমবে না অথবা এমন কিছু কিনতে হচ্ছে, যা পরে আর কেনা সম্ভব নাও হতে পারে।

এদিকে, দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সরকার কত মানুষ আয় হারিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি। তবে প্রযুক্তি খাত থেকে শুরু করে ইস্পাত শিল্প প্রায় সব বড় প্রতিষ্ঠানই কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে।

শুক্রবার (১ মে) প্রকাশিত এক বিবৃতিতে সর্বোচ্চ নেতার পক্ষ থেকে বলা হয়, সামরিক সংঘাতে ইরান তার সক্ষমতার প্রমাণ দিয়েছে। এখন অর্থনৈতিক ও সাংস্কৃতিক লড়াইয়েও প্রতিপক্ষকে পরাজিত করতে হবে।

তিনি ব্যবসায়ীদের কর্মী ছাঁটাই থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, ইরান অগ্রগতি ও উন্নয়নের শিখরের পথে এগিয়ে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইরান যুদ্ধইরান যুদ্ধ ২০২৬ইরানের অর্থনীতিইসরায়েলযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT