চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে নিয়ে ভারতের ছেলেখেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভারতকে জয়ের জন্য ৮৪ রানের মামুলি টার্গেট দিয়েছে পাকিস্তান। পাকদের পক্ষে সর্বোচ্চ ২৫ রান আসে সরফরাজ আহমেদের ব্যাট থেকে। ভারতীয় বোলারদের দাপটের দিনে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে অতিরিক্ত থেকে। অলআউট হওয়ার আগে প্রথম ওভার থেকেই পাকিস্তানী ব্যাটসম্যানরা শুধু আসা যাওয়ার মধ্যে থেকেছে।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মোহাম্মদ হাফিজকে ফিরিয়ে ভারতকে সাফল্য এনে দিয়েছেন পেসার আশিস নেহরা। উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি চার বল খেলে সংগ্রহ করেন ৪ রান।

এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। মাত্র ৭০ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে টি২০ তে নিজেদের সর্বনিম্ন রানে আউট হওয়ার শঙ্কায় পড়ে পাকিস্তান।

২০১২ সালের ১০ সেপ্টেম্বর দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৪ রানে আউট হয়েছিলো পাকিস্তান। এখন পর্যন্ত টি২০তে ওটাই পাকিস্তানের সর্বনিম্ম স্কোর। 

সারজিল খানকে ফিরিয়ে ভারতকে দ্বিতীয় সাফল্য এনেদেন জাসপ্রিত বুমরাহ। ফাস্ট স্লিপে দাঁড়িয়ে থাকা রাহানের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি সংগ্রহ করেন ৭ রান।

ষষ্ঠ ওভারে উইকেটের মাঝে ভুল শোয়েব মালিকের সঙ্গে বোঝাবুঝির শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন খুররম মনজুর। ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ফেরার আগে খুররম ১৮ বল খেলে সংগ্রহ করেন ১০ রান।

৩ রান বাদে শোয়েব মালিক এবং উমর আকমল দু’জনই প্যাভিলিয়নের পথ ধরলে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান।  হার্দিক পান্ডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন শোয়েব। আর উমর ফেরেন যুবরাজ সিংয়ের বলে এলবিডাব্লিউয়ের শিকার হয়ে।

অষ্টম ওভারের শেষ বলে রান আউটের শিকার হয়ে আফ্রিদিও ফিরে গেলে টি২০ সংস্করণে সর্বনিম্ন স্কোরের শঙ্কায় পড়ে পাকিস্তান।

ওহাব রিয়াজকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাদেজা। এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ার আগে তার ব্যাট থেকে আসে ৪ রান। এরপরের ব্যাটসম্যানরাও আসা যাওয়ার মধ্যে থাকলে শেষ পর্যন্ত সরফরাজ আহমেদের ২৫ রানের ওপর ভর লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান।

২২ বল বাকি থাকতেই ৮৩ রানে অলআউট হয় পাকিস্তান।

ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানকে নিয়ে ভারতের ছেলেখেলা

পরবর্তী

আমির ঝড়ে কোনঠাসা ভারত

পরবর্তী

আমির ঝড়ে কোনঠাসা ভারত

আমির ঝড়ে কোনঠাসা ভারত

সর্বশেষ

মননের দাবাড় বোর্ড গ্র্যান্ডমাস্টার খেতাবের অপেক্ষায়

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকসহ যুবক গ্রেপ্তার

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি অবনতি হয়েছে: জাতিসংঘ

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT