চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১১:০০ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

পাকিস্তানকে গুঁড়িয়ে ২০১২’র পর দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে পৌঁছে
গেছে বাংলাদেশ। সৌম্য সরকারের ৪৮ রানের পর মাহমুদউল্লাহ-মাশরাফির সময়
উপযোগী ইনিংসে ওপর ভর করে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন তামিম ইকবাল। স্কোর বোর্ডে ১৩ রান যোগ মোহাম্মদ ইরফানের শিকার হন তিনি। ৩৩ রান বাদে সাব্বির রহমানকে ফিরিয়ে পাকিস্তানকে দ্বিতীয় সাফল্য এনে দিয়েছেন শহীদ আফ্রিদি।  আফ্রিদির বল এগিয়ে এসে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন তিনি। স্কোর বোর্ডে রান তখন ৪৬।

মাত্র ৫ রানের ব্যবধানে মুশফিক ও সৌম্য বিদায় নিলে কিছুটা চাপে পড়ে। তবে ফেরার আগে মুশফিক ও সৌম্য’র ৪৩ রানের পার্টনারশিপ বাংলাদেশকে জয়ের পথ দেখায়। ৪৮ রান করে মোহাম্মদ আমিরের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য সরকার এবং মুশফিক ফেরেন শোয়েব মালিকের বলে এলবিডাব্লিউয়ের শিকার হয়ে।

এরপর সাকিব আল হাসানকে ফিরিয়ে পাকিস্তানকে আবারও খেলায় ফেরান মোহাম্মদ আমির। তবে শেষ দিকে মাশরাফি-মাহমুদউল্লাহর সময় উপযোগী ইনিংসের ওপর ভর করে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই, পাকিস্তানের ইনিংসে ব্যাটিং লাইনআপকে চেপে ধরে টাইগার দুই পেসার তাসকিন আহমেদ এবং আল-আমিন হোসেন। তাসকিনের প্রথম ওভার থেকে আসে মাত্র ১ রান। দ্বিতীয় ওভারের বল করতে এসে প্রথম বলেই খুররম মঞ্জুরকে ফিরিয়ে বাংলাদেশকে সাফল্য এনে দেন আল আমিন। উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন খুররম।

এরপর একে একে বিদায় নেন সারজিল, হাফিজ এবং উমর। স্কোর বোর্ডে রান তখন ২৮। এরপরই শোয়েব-সরফরাজ জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। সরফরাজের সঙ্গে শোয়েব ৭৮ রানের জুটি গড়ে ফেরেন। শোয়েবের ব্যাট থেকে আসে ৪১ রান। তিনি আরাফাত সানির শিকার।

Reneta

মালিকের বিদায়ে শহীদ আফ্রিদি ক্রিজে এলেও থিতু হওয়ার আগেই তাকে প্যাভিলিয়নের পথ ধরান আল আমিন হোসেন। পাকিস্তানের রানের চাকা আবার থমকে যায়। তবে শেষ দিকে সরফরাজ-আনোয়ার আলীর ১৫ বলে ঝড়ো ২৫ রানের জুটিতে ১২৯ রানে থামে পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন আল আমিন হোসেন। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন সৌম্য সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

পরবর্তী

দেখুন ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিকম্প (ভিডিও)

পরবর্তী

দেখুন ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিকম্প (ভিডিও)

দেখুন ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিকম্প (ভিডিও)

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT