চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে আরেকবার ব্যাটিংয়ে নামাতেও পারলেন না মুমিনুলরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

তৃতীয় দিনের শেষবেলায় নাসিম শাহর হ্যাটট্রিকে এলোমেলো হয়ে পড়া বাংলাদেশ চতুর্থ দিনে এসে সামান্য প্রতিরোধও গড়তে পারল না। দ্বিতীয় ইনিংসে দেড়শর পরপরই গুটিয়ে যেয়ে রাওয়ালপিন্ডি টেস্টে ইনিংস ও ৪৪ রানের বড় ব্যবধানে হেরেছে মুমিনুল হকের দল।

তিন ভাগের পাকিস্তান সফরের সিরিজে দ্বিতীয়দফায় একটি টেস্ট খেলতে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয় সফরকারীরা। পাকিস্তান প্রথম ইনিংসে করে ৪৪৫ রান। ২১২ রানে পিছিয়ে থেকে রোববার ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে দিনশেষ করে বাংলাদেশ।

সোমবার ৬ উইকেটে ১২৬ রানে ব্যাটিংয়ে আসে বাংলাদেশ। বাকি চার উইকেট নিয়ে ঘণ্টাদেড়েক ব্যাট করে যেতে পারে ১৬৮ পর্যন্ত। অধিনায়ক মুমিনুল ৩৭ রানে দিন শুরু করে যোগ করতে পারেন আর সবে ৪ রান। শাহিন আফ্রিদির বলে এলবিডব্লিউ হন, সিদ্ধান্ত অবশ্য রিভিউ পর্যন্ত গড়ায়।

আরেক অপরাজিত লিটন দান ২৯ করে ইয়াসিরের বলে এলবি হলে পরাজয় কেবল সময়ের ব্যবধান হয়ে দাঁড়ায়। রাহিকে আসাদের ক্যাচ বানিয়ে শেষটা করেন ইয়াসিরই। তার আগেই রুবেলকে এলবি করেছেন আব্বাস।

আগামী এপ্রিলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের দ্বিতীয় টেস্টটি খেলতে আবারও পাকিস্তান যাবে টাইগার দল। টেস্টের আগে একটি ওয়ানডেও খেলবে। প্রথমধাপে যেয়ে তিন টি-টুয়েন্টির সিরিজে সবকটি হেরে এসেছে মাহমুদউল্লাহর দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবাদতবাংলাদেশ-পাকিস্তান টেস্টরাওয়ালপিন্ডি টেস্টরাহিরুবেললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামীতে সেমিকন্ডাকটর খাত আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা

জুলাই ২৬, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে: ১ জন নিহত

জুলাই ২৬, ২০২৬
ছুটিতে আনন্দে নাচছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি

জুলাই ২৬, ২০২৬

একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও এক মাস থাকার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT