চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাউলিনহোর অভিষেক গোলে অপরাজিত বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে গোলের জন্য লড়াই করছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

তাকে নিয়ে অসন্তুষ্টির শেষ ছিল না বার্সেলোনা সমর্থকদের মনে। ৪০ মিলিয়ন ইউরোতে কাতালানদের দলে এসেও মূল একাদশে জায়গাও পাচ্ছিলেন না। তবে পাউলিনহো একবারও অভিযোগ করেননি। অপেক্ষায় ছিলেন সুযোগের। শনিবার মিলেছে সেই সুযোগ। গেটাফের মাঠে শুরুতে পিছিয়ে পড়ার পর তার গোলেই জয় পেয়েছে বার্সেলোনা।

ডেনিশ সুয়ারেজের সমতাসূচক গোলের পর পাউলিনহোর অভিষেক গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ভালভার্দের ছাত্ররা।

এই জয়ে লা লিগায় প্রথম চার ম্যাচেই অপরাজিত আর্নেস্টো ভালভার্দের দল। ১২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষেই। আগের তিন ম্যাচে সাত গোল করা মেসি এদিন গোল না পেলেও তার পাসেই দলের জয়সূচক গোলটি করেছেন পাউলিনহো।

Banglabid

ঘরের মাঠে প্রথম ২০ মিনিট বার্সা রক্ষণের বেশ ভালোই পরীক্ষা নিয়েছে গেটাফে। ম্যাচের ১৬ মিনিটে স্বাগতিকদের গাকু শিভাসাকির শট ডেম্বেলের গায়ে লেগে দিক পরিবর্তন করলে সে যাত্রায় রক্ষা পায় বার্সা।

২৯ মিনিটে বার্সার হয়ে তৃতীয় ম্যাচেই চোটে পড়েন উসমানে ডেম্বেলে। তার পরিবর্তে মাঠে নামেন জেরার্ড দেলেফেউ।

ম্যাচের ৩৯ মিনিটে বার্সাকে স্তম্ভিত করে গোল আদায় করে নিয়েছে গেটাফে। বারজারার বাতাসে ভেসে আসা ক্রস মাটিতে পড়ার আগেই রকেট গতির শটে বার্সার জালে জড়িয়ে দেন স্বাগতিকদের জাপানী ফরোয়ার্ড গাকু শিভাসাকি।

Reneta

বার্সাও সুযোগ পেয়েছে সমতায় ফেরার। কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধের অতিরিক্ত দুই মিনিটের সময় ২৫ গজ দূর থেকে মেসির আগুনে গোলা শট গেটাফে গোলরক্ষক ফিরিয়ে দিলে পিছিয়ে থেকেই বিরতি যেতে হয়েছে বার্সাকে।

পরে বার্সা সমতায় ফিরেছে ৬২ মিনিটে। ডি-বক্সের ভেতর থেকে সার্জিও রবের্তোর পাস গেটাফে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে কাতালানদের মধ্যে স্বস্তির বাতাস বইয়ে দেন মিডফিল্ডার ডেনিশ সুয়ারেজ।

সমতায় ফিরে ব্যবধান বাড়ানোর আশায় গেটাফে রক্ষণে জোর আক্রমণ চালিয়েও বারবার ব্যর্থ হয়েছে বার্সা। অন্যপ্রান্তে ৮০ মিনিটে গোলের সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে গেটাফে।

ম্যাচের ৭৭ মিনিটে ইভান রাকিটিচের বদলি হিসেবে মাঠে নেমে দলকে জয়সূচক গোলটি এনে দিয়েছেন পাউলিনহো। অধিনায়ক মেসির ডিফেন্সচেরা পাসে ডিফেন্ডারদের বোকা বানিয়ে গেটাফের জালে বল জড়িয়ে দেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT