চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাউলিনহোকে নিয়ে যাতে আর হাসিঠাট্টা না হয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
পাউলিনহো

চলতি মৌসুমের শুরুতে যখন চাইনিজ লিগ থেকে বার্সেলোনাতে নাম লেখান, তখন পাউলিনহোকে নিয়ে বয়ে যায় হাসি-ঠাট্টার জোয়ার। তবে ৪০ মিলিয়ন ইউরোর এ ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে নিয়ে কথা বলতে এখন বারকয়েক ভাবতে হয় সমালোচকদের। একসময় টটেনহ্যাম থেকে ছুঁড়ে ফেলা পাউলিনহো নিজেকে প্রমাণ করে চলেছেন বার্সার গুরুত্বপূর্ণদের একজন হিসেবেই।

মৌসুমের শুরুতে পিএসজি থেকে মার্কো ভেরাত্তিকে না আনতে পেরে পাউলিনহোকে ন্যু ক্যাম্পে নিয়ে আসেন বার্সা কর্তারা। চাইনিজ লিগ থেকে ২৯ বছর বয়সী একজনকে ৪০ মিলিয়ন ইউরোয় কেনা, কারোরই পছন্দ হয়নি শুরুতে।

স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের কাছে ৫-১ গোলে হারার পর পাউলিনহোর পা পড়ে ন্যু ক্যাম্পে। নেইমারকে হারিয়ে তখন শোকে কাতর কাতালানরা! এমন সময়েই পাউলিনহোর আগমন, বিক্রি হয়নি তার নামে খচিত একটি জার্সিও। প্রথমবার তাকে স্বাগত জানাতে ন্যু ক্যাম্পে হাজির হয়েছিলেন সর্বসাকুল্যে ২ হাজার সমর্থক।

সেই পাউলিনহোই এখন বার্সা আক্রমণের অন্যতম প্রাণশক্তি। মিডফিল্ডার হয়েও খেলতে পারেন ফরোয়ার্ড পজিশনে। কোচ আর্নেস্টো ভালভার্দের ছকে মূলত ছায়া ফরোয়ার্ড হিসেবেই খেলানো হয় তাকে। আস্থার প্রতিদানও দিয়ে চলেছেন। মেসি-সুয়ারেজদের পর ৮ গোল করে গোলদাতার তালিকায় তিনে অবস্থান পাউলিনহোর।

এই পাউলিনহোকেই ২০১৫ সালে একপ্রকার বের করে দিয়েছিল টটেনহ্যাম হটস্পার। প্রিমিয়ার লিগের শক্তিনির্ভর ফুটবলে খাপ খাইয়ে নিতে না পারায় চলে যান চীনে। গুয়াংজু এভারগ্র্যান্ডের হয়ে খেলেছেন পরের সময়টা।

মূর্তিকারিগর

Reneta

ইউরোপিয়ান ফুটবলে জায়গা না হলেও পাউলিনহোকে ঠিকই জাতীয় দলে খেলান ব্রাজিল কোচ টিটে। তার প্রতিদানও দিয়েছেন। বিশ্বকাপ বাছাইয়ে টানা পাঁচ ম্যাচে করেছেন গোল। তাতে খুলেছে বার্সার দরজা।

ফিরে বার্সার জীবনকে তুলনা করেছিলেন নিজের দ্বিতীয় জীবন হিসেবেই। নতুন জীবনে ভালভাবেই খাপ খাইয়ে নিয়েছেন। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে চেলসির মুখোমুখি হওয়ার আগে ভালভার্দের অন্যতম ভরসার নামে থাকছেন পাউলিনহো। ইনিয়েস্তা, রাকিটিচ, বুস্কেটসদের সঙ্গে পাল্লা দিয়ে খেলছেন বলেই এমন প্রাপ্তি।

প্রিমিয়ার লিগে আগে খেলার অভিজ্ঞতা থাকায় চেলসির বিপক্ষে ভালভার্দের তুরুপের তাসের একজনও তাই পাউলিনহো, ‘ও(পাউলিনহো) একটু অন্যরকম। ভিন্নভাবে দৌড়ায়। ও দারুণ কার্যকর। কারণ নিজের উপর ভীষণ বিশ্বাস। মেসি ও সুয়ারেজের সঙ্গে সে ভালভাবে খাপ খেয়ে যায়।’

সেটাই আবার ভাবনার কারণ ব্লুজদের। অভিজ্ঞতার কারণেই পাউলিনহোকে নিয়ে ভীষণ সতর্ক চেলসি। পাউলিনহো নিজেও প্রস্তুত। যে প্রিমিয়ার লিগ তাকে ছুঁড়ে ফেলেছিল, সেই লিগের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেকে প্রমাণ করার তাগিদ তার। যাতে ইংল্যান্ডের কেউ আগামীতে আর তাকে নিয়ে হাসি ঠাট্টায় মাততে না পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাউলিনহো
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT