চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাইলটের সঙ্গে কন্ট্রোল রুমের কথোপকথনের অডিও ফাঁস নিয়ে তদন্ত শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা ফ্লাইট বিএস-২১১ বিধ্বস্তের আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে পাইলটের হওয়া কথোপকথন কিভাবে বাইরে দ্রুত ছড়িয়ে পড়লো তা যৌথভাবে তদন্ত করবে নেপাল  বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ( সিএএএন) এবং সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো ( সিআইবি)।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএএন) এর মহাপরিচালক সঞ্জীব গৌতম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক বিমান সংস্থা (আইসিএও) নিয়ম অনুযায়ী এয়ারক্রাফটের ব্ল্যাক বক্সের রেকর্ড প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ। আমরা উড়োজাহাজটির পাইলট এবং ট্রাফিক কন্ট্রোলার মধ্যে হওয়া কথোপকথন ফাঁস হওয়া ব্যাপারটি গভীরভাবে তদন্ত করবো।

‘দুর্ঘটনার সময় ত্রিভুবন বিমানবন্দরের কন্ট্রোল রুমে কর্মরত ছয় জনকে সাময়িক ভাবে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। দুর্ঘটনার ঘটার মাত্র ২ মিনিট পর সেখানে উদ্ধার কর্মীরা পৌঁছাতে সক্ষম হয় বলে দাবি করেন এই কর্মকর্তা।’

তবে এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ-মহাপরিচালক রাজন পোখারেল বলেন, দুর্ঘটনায় তাদের চাপ কমানোর জন্য আমরা তাদের অন্য বিভাগে স্থানান্তরিত করেছি।

তবে তিনি স্পষ্ট করে জানান, ফ্লাইট-২১১ এবং এটিসি’র মধ্যকার কথোপকথনের অডিও রেকর্ডের যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, তার জন্য তাদের স্থানান্তর করা হয়নি। তাদের মানসিক অবস্থা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Reneta

সোমবার ইউএস বাংলা এয়ারলাইন্সের বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ উড়োজাহাজটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটে নেপালে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করার সময়েই দুর্ঘটনার শিকার হয়।এতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৯ জন।২১জন চিকিৎসাধীন যাত্রীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। উড়োজাহাজটিতে থাকা ৬৭ যাত্রীর মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস বাংলাউড়োজাহাজ বিধ্বস্তলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশু নিছামনি হত্যার ২৫ দিনে আদালতের রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন (সংগৃহীত)।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতের রায় ইতিবাচক: আখতার হোসেন

জুলাই ৯, ২০২৬

নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আর্জেন্টিনা-মিশর রেফারিং বিতর্ক: যে ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT