চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ শতাধিক রান, সর্বাধিক স্কোর ও ছক্কার রেকর্ডের ম্যাচে জয়ী হায়দরাবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

অবিশ্বাস্য রানবন্যার এক ম্যাচের সাক্ষী হয়ে রইল রাজীব গান্ধী স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। আইপিএলের ইতিহাসে দলীয় সর্বাধিক রানের রেকর্ড গড়ে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। রান তাড়ায় দুরন্ত গতিতে ছুটে চলা মুম্বাই ইন্ডিয়ান্সকে শেষ পর্যন্ত ৩১ রানের পরাজয় বরণ করতে হয়।

বুধবার রাতে টসে হেরে ব্যাটিংয়ে নামা হায়দরাবাদ ৩ উইকেট হারিয়ে ২৭৭ রানের রেকর্ড স্কোর পায়। হাল না ছাড়া মুম্বাই ৫ উইকেটে ২৪৬ রানে থামে। দুই ইনিংস মিলিয়ে ম্যাচটিতে হয়েছে মত ৫২৩ রান!  আইপিএলে তো বটেই, স্বীকৃত টি-টুয়েন্টিতেই এটি এক ম্যাচে সর্বাধিক রানের নতুন রেকর্ড। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে সাউথ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে হয়েছিল ৫১৭ রান।

২০১০ সালে আইপিএলে চেন্নাই-রাজস্থান ম্যাচে হয়েছিল ৪৬৯ রান। সেই রেকর্ডটিও যথারীতি অতীতের পাতায় নাম লিখিয়েছে।

আইপিএলে এর আগে দলীয় সর্বাধিক রানের স্কোর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে ছিল। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে তারা ৫ উইকেটে ২৬৩ রান তুলেছিল। সেই ম্যাচে ৬৬ বলে ১৭৫ রানের টর্নেডো ইনিংস খেলেছিলেন ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল।

সব ধরনের স্বীকৃত টি-টুয়েন্টি ক্রিকেটে চতুর্থ সর্বাধিক রানের রেকর্ড গড়েছে হায়দরাবাদ। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এর চেয়ে বেশি স্কোর কোনো দলের নেই। ২০২২ সালে বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের বিপক্ষে ২ উইকেটে ২৭৩ রান করেছিল মেলবোর্ন স্টারর্স।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বাধিক স্কোর নেপালের দখলে। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে হিমালয়ের দেশটি ৩ উইকেটে ৩১৪ রানের এভারেস্টে চড়েছিল। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ২৭৮ রান তুলে তালিকার দ্বিতীয় স্থানে আফগানিস্তান। একই বছর তুরস্কের বিপক্ষে ৪ উইকেট ২৭৮ রান করেছিল চেক রিপাবলিক।

Reneta

ম্যাচটিতে শুধু দলীয় স্কোরই নয়, আইপিএলের কোনো এক ম্যাচে সর্বাধিক ৩৮টি ছক্কার নতুন রেকর্ডও হয়েছে। এর আগে ফ্রাঞ্চাইজি লিগটি ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-চেন্নাই সুপার কিংস এবং ২০২০ সালে রাজস্থান রয়্যালস-চেন্নাই সুপার কিংসের ম্যাচে ৩৩ ছক্কার সাক্ষী হয়েছিল।

বিস্ময়কর হলেও সত্যি, হায়দরাবাদের পাহাড় সমান স্কোর পেলেও তাদের ব্যাটিং ইনিংসে কারোর সেঞ্চুরি নেই। যদিও বাইশ গজে ঝড় তুলেছিলেন হেনরিখ ক্লাসেন, ট্রাভিস হেড, অভিষেক শর্মা ও এইডেন মার্করাম।

মাত্র ১৮ বলে ফিফটির দেখা পান হেড। চলতি আসরে এটি ছিল দ্রুততম হাফ সেঞ্চুরি। খানিকপর হেডকে পেছনে ফেলে মাত্র ১৬ বলে অর্ধশতক হাঁকিয়ে এবারের টুর্নামেন্টের দ্রুততম ফিফটির মালিক হন অভিষেক। তিন নম্বরে নামা বাঁহাতি ব্যাটার আইপিএলের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ফিফটি মারেন (সবচেয়ে দ্রুততম প্যাট কামিন্সের ১৪ বলে ফিফটি)।

৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর দ্বিতীয় উইকেটে ৬৮ রান যোগ করেন হেড ও অভিষেক। ২৪ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৬২ রান করে হেড সাজঘরে ফেরেন। এরপর মার্করামকে নিয়ে তৃতীয় উইকেটে ৪৮ রান যোগ করেন অভিষেক। স্পিনার পীযুষ চাওলার শিকারে পরিণত হওয়ার আগে অভিষেক ২৩ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলেন।

শেষ ৯ ওভারে হায়দরাবাদ কোনো উইকেট না হারিয়ে মার্করান ও ক্লাসেনের ১১৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে পাহাড়সম স্কোর পায়। ক্লাসেন ৩৪ বলে ৪টি চার ও ৭ ছক্কায় ৮০ ও মার্করাম ২৮ বলে ২ চার ও এক ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন।

মুম্বাইয়ের সব বোলারই ছিলেন খরুচে। জাসপ্রীত বুমরাহর বোলিং ফিগারটাই খানিকটা কম ব্যয়বহুল, চার ওভারে ৩৬ রানে উইকেটশূন্য। অধিনায়ক হার্দিক পান্ডিয়া এক উইকেট পেলেও দেন ৪৬ রান। জেরাল্ড কোয়েটজি ৫৭ ও কোয়ানা মাফাকা ৬৬ রান দেন।

বিশাল লক্ষ্য তাড়ায় দারুণ জবাব দেয় মুম্বাই। মাত্র ৩.২ ওভারের উদ্বোধনী জুটিতে ৫৬ রান যোগ করেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ। ১৩ বলে ২ চার ও ৪ ছক্কায় ৩৪ রান করে কিষাণ ফিরলে জুটি ভাঙে। রোহিত ১২ বলে এক চার ও ২ ছক্কায় ২৬ রানে প্যাট কামিন্সের বলে অভিষেকের হাতে ধরা পড়েন।

তৃতীয় উইকেটে ঝড়ো ব্যাটিংয়ে অরেঞ্জ আর্মিদের ভয়ের কারণ হন তিলক ভার্মা ও নোমান ধীর। একাদশ ওভারের আগেই মুম্বাইয়ের স্কোর দেড়শ হয়ে যায়। এরপর ১৪ বলে ২ চার ও ২ ছক্কায় ৩০ রান করা নোমানের বিদায়ে ৮৪ রানের জুটির অবসান হয়।

মাঠ কাঁপানো তিলক ভার্মা ৩৪ বলে ২ চার ও ৬ ছক্কায় ৬৪ রানে সাজঘরে ফেরার সময় মুম্বাইয়ের দরকার ছিল ৩৫ বলে ৯৫ রান। সেই অসম্ভব সমীকরণ মেলাতে মুম্বাই সর্বাত্মক চেষ্টাই চালায়। হার্দিক ২০ বলে ২৪ রানের বেশি করতে না পারলেও টিম ডেভিড ও রোমারিও শেফার্ড আক্রমণাত্মক ছিলেন। ডেভিড ২২ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪২ ও শেফার্ড ৬ বলে ১৫ রানে অপরাজিত থাকলেও তা জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়নি।

হায়দরাবাদের হয়ে প্যাট কামিন্স চার ওভারে ৩৫ রান দিয়ে পান ২ উইকেট। জয়দেব উনাদকাট ২ উইকেট পেলেও খরচ করেন ৪৭ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪মুম্বাই ইন্ডিয়ান্সরেকর্ডলিড স্পোর্টসসানরাইজার্স হায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT