নতুন পাঁচটি মিউজিক ভিডিও নিয়ে আসছেন ক্লোজআপ ওয়ান তারকাখ্যাত সংগীতশিল্পী এইচ এম রানা। লেজার ভিশনের ব্যানারে রানার কন্ঠে নতুন এই গানগুলো ক্যামেরাবন্দি করা হয়েছে যুক্তরাষ্ট্র ও নেপালে।
পাঁচটি গানের শিরোনাম যথাক্রমে ‘কেন পিরিতি বারাইলা বন্ধু’, ‘লাকী কূপন’, ‘স্বর্গ’, ‘ভালোবাসিনি (সলো)’, ‘জীবন তুমি’। এগুলোর কথা ও সুর করেছেন তিনি নিজেই।
এছাড়া এডিট অ্যান্ড ভি এফ এক্সে ছিলেন শাহেদ, ডি.ও.পি ও মাস্টার কোরিওগ্রাফিতে শিউল বাবু, মিউজিক অ্যারেজমেন্টে ছিলেন এম.এ রহমান।
ভিডিও কনসেপ্ট, থিম ডিজাইন এবং ভিডিও পরিচালনা রানা নিজেই করেছেন। শিল্পী রানা জানিয়েছেন, পাঁচটি গান পাঁচ ধরনের।
তিনি বলেন, ভালোবাসিনি গানটি পুরোপুরি মেলোডি, লাকি কুপন রক ধাঁচের, স্বর্গ ক্লাসিক্যাল মেলোডি, কেন পিরিতি বারাইলা বন্ধু রিমেক এবং জীবন তুমি সফট রক।









