চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ মাস বয়সী শিশুকে ফেলে গেলেন মা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৭
জনপদ, সিলেট
A A

গত বুধবার ভোর রাতে পাঁচ মাস বয়সী অসুস্থ কন্যা শিশু সুমাইয়া আক্তারকে ঘরে রেখে পালিয়ে যান মা আছিয়া খাতুন। ওই দিন দুপুরে শিশুটিকে নিয়ে শিশুর নানী হাজির হন বাহুবল থানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান শিশুর অবস্থা দেখে তাৎক্ষণিক বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে  সেখানেই চলছে শিশুটির চিকিৎসকা।

সিলেট টুডে টুয়েন্টি ফোর ডটকমের বরাত দিয়ে জানা যায়, বাহুবল উপজেলার শেওরাতলী গ্রামের শ্যামল ওরফে সৈকতের সঙ্গে প্রায় দেড় বছর আগে বিয়ে হয় হাছনাবাদ গ্রামের আছিয়া খাতুনের। এটি আছিয়া খাতুনের দ্বিতীয় বিয়ে। বিয়ের কয়েক মাস পর বাবার বাড়িতে চলে আসেন আছিয়া। আর সেখানেই জন্ম হয় সুমাইয়ার।

সুমাইয়া গত চারদিন ধরে ডায়রিয়ায় ভুগছিলো। শরীরে দেখা দিয়েছিল পানিশূন্যতা। এরই মাঝে বুধবার ভোর রাতে পাঁচ মাস বয়সী অসুস্থ শিশু সুমাইয়াকে ঘরে রেখে মা নিরুদ্দেশ হন।

Banglabid

এদিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করার পর বাহুবল থানার ওসি মো. মনিরুজ্জামান তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন।

পোস্টে তিনি লিখেছেন:

“হায়রে মা……..
পাঁচ মাস বয়সী অসুস্থ সুমাইয়া আক্তারকে আজ ০১/০২/২০১৭ তারিখ ফজরের নামাজের সময় তার মা আছিয়া খাতুন মাতৃগৃহে ফেলে অজানার উদ্দেশ্যে পলায়ন করেছে।

Reneta

সুমাইয়ার নানী বেলা সোয়া বারোটার সময় আমার কক্ষে এসে হাজির। অসুস্থ বাচ্চাটিকে দেখে তাৎক্ষনিক বাহুবল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলাম। থানা স্বাস্থ্য কর্মকর্তা ও অন্যান্য ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় সকলের আন্তরিকতায় শিশুটির চিকিৎসা চলে।

শিশুটি গত চারদিন যাবৎ ডায়রিয়ায় ভুগছে। শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছিল। মাথায় গর্তের মতো দেখা যাচ্ছে। চোখ স্থির হয়ে আছে। মেয়েটির বাবা শ্যামল ওরফে সৈকতকে ফোন দিলাম। সে মাদকাসক্ত। সুমাইয়া কে তা সে জানে না। এমন উত্তর পেয়ে হতবাক হয়ে পড়লাম।

সবাই অসুস্থ সুমাইয়ার জন্য দোয়া করবেন। সে যেন দ্রুত সুস্থ হয়ে উঠে। আমীন।

বর্তমানে শিশুটির মায়ের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘হালাল তত্ত্বের’ অসারতা ও আমার জবাব

পরবর্তী

পঞ্চমবারের মতো হতে যাচ্ছে রানার চ্যানেল আই বিচ ফুটবল

পরবর্তী

পঞ্চমবারের মতো হতে যাচ্ছে রানার চ্যানেল আই বিচ ফুটবল

স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT