ফুটবল

পাঁচ মাস পর পিএসজিতে নেইমার

পাঁচ মাস পর পিএসজিতে নেইমার

ফেব্রুয়ারিতে ইনজুরি। তারপর সেরে ওঠা। বিশ্বকাপ থেকে খালি হাতে ফেরা। আর ‘অভিনেতা’ তকমা পাওয়া। নেইমার শেষ কয়েক মাস এসবের ভেতর দিয়ে গেছেন। সবকিছু পেছনে ফেলে তিনি এখন পিএসজিতে। প্রস্তুতি নিচ্ছেন নতুন কোচের অধীনে মাঠে নামার।

পিএসজি এখন চীনে। ট্রফি ডেস চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টে মাঠে নামবে তারা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে নেইমার দলের সঙ্গে যোগ দিয়েছেন। এই সপ্তায় মাঠে নামতে পারেন।

২০১৮ সালে নেইমার এখনো পিএসজির হয়ে খেলেননি। ফেব্রুয়ারির সেই ইনজুরি কারণে পিএসজির মৌসুম শেষের ম্যাচগুলো থেকে নিজেকে দূরে রাখেন।

এরপর সরাসরি বিশ্বকাপ খেলতে চলে যান। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে হেরে বাদ পড়তে হয় ব্রাজিলকে। টুর্নামেন্টে দুই গোল করেন নেইমার।

বিষয়:নেইমার-পিএসজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…